অনিঃশেষ আলো $ ১৬ “এবার তুমিই বলো বন্ধু আমার।'_ আমর ইবনে আস বললেন- “মুসলমানদের সামরিক শ্রেষ্ঠত্ব আমি কেন মেনে নেব না? আমি এসব বৃত্তান্ত হাবশা বসেই শুনেছি এবং সিদ্ধান্তে উপনীত হয়েছি, এখন আর আমাদের কুরাইশ ভাইদের কাছে কিছু নেই । আমি এই ভাবনা নিয়ে এসেছি, মুহাম্মাদের মাঝে সেই মহত্ব বিদ্যমান আছে, যা আমাদের গোত্রের বড় কোনো ব্যক্তিত্বও এখনও পর্যস্ত অর্জন করতে পারেনি । আমি একজন লড়াকু । তুমিও লড়াকু । কিন্তু আমরা কী করতে পেরেছি! তুমি-আমি মিলে গোত্রের লোকদের নিয়ে কোনো সাফল্য দেখাতে পেরেছি কি? পারিনি । এবার আমি তোমাকে এমন একটি কথা বলব, যা তোমাকে উত্তেজিত করে তুলবে, তোমার গায়ে আগুন ধরিয়ে দেবে । এমনও হতে পারে, আমাকে হত্যা করতে তুমি তরবারিটা কোষমুক্ত করে ফেলবে ।" 'তোমার মনের কথাটা আমার কাছ থেকে শুনে নাও দোস্ত!'- খালিদ ইবনে অলীদ বললেন- “তুমি ইসলাম গ্রহণের মনোবাঞ্থা নিয়ে এসেছ । কী, আমি কি ভুল বললাম? “আল্লাহর কসম ইবনে অলীদ!'- আমর ইবনে আস বললেন- “তুমি আমার মনের কথা জেনে ফেলেছ। কিন্তু এই ইচ্ছা সত্বেও আমি খেই হারিয়ে ফেলছি । মনে প্রশ্ন: জাগছে, আমার এই সিদ্ধান্ত আবার ভুল হয়ে গেল না তো? আমি আমার গোত্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছি না। কিন্তু যখনই আমি আমার আপনজনদের পানে তাকাই, দেখতে পাই, মুসলমানদের বিরুদ্ধে তারা কিছুই করতে পারেনি আর আমি বলতে বাধ্য হচ্ছি, তারা এরই উপযুক্ত যে, মুসলমানরা তাদের উপর জয়যুক্ত হবে । তুমি আমাকে বলো ইবনে অলীদ! আমি কি সঠিক সিদ্ধান্তে উপনীত হইনি£ আমার সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে, তা হলে আল্লাহর কসম! আমি তোমাকে অনুমতি দিচ্ছি, আমার মাথাটা তুমি দেহ থেকে ছিন্ন করে ফেলো ।' খালিদ ইবনে অলীদ মাথা উঁচু করে আকাশপানে তাকিয়ে অত্যন্ত প্রাণবন্ত একটা অন্রহাসি দিলেন। তারপর মাথা নামিয়ে আমর ইবনে আস-এর প্রতি তাকিয়ে নিজের হাতদুটো তার উভয় কীধের উপর রাখলেন | এ-সময় খালিদ ইবনে অলীদ- এর চেহারাটা যেন অপার্থিব এক আনন্দে জবলজুল করছিল । “ইবনে আস!'- খালিদ ইবনে অলীদ আমর ইবনে আস-এর কাধে আলতো একটা ঝাঁকুনি দিয়ে বললেন- “তোমার সিদ্ধান্ত যথার্থ । তুমি ভূল করনি । তুমি পথ হারাওনি । এই সফরে আমি তোমার সহচর | আমাদের দুজনের গন্তব্য এক। আমিও মুসলমান হতে মদীনা যাচ্ছি । মক্কায় কাউকে বলে আসিনি । আসো; আমরা একসঙ্গেই যাই ।' এঁতিহাসিকরা লিখেছেন, আমর ইবনে আস ও খালিদ ইবনে অলীদ একসঙ্গে মদীনা গিয়ে পৌছলেন এবং নবীজির দরবারে গিয়ে উপস্থিত হলেন । দড$৮৬.2111001109.0011
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।