অনিঃশেষ আলো $ ১৫৯ হাজির হয়েছিল । হেরাক্ল-এর কাছে নিজের এই পরিচয় দেয়নি যে, আমি ইরান- সম্রাটের রাজকন্যা । বরং সে নিজের অপহরণ-ঘটনার একটা নাটক মঞ্চস্থ করেছিল এবং একজন নিপীড়িতা গুম-হওয়া নারী হিসেবে হেরাক্ল-এর কাছে এসেছিল। হেরাক্লকে তথ্য দেওয়া হয়েছিল, এই মেয়েটি এক ব্যবসায়ীর কন্যা, যাকে কাফেলা থেকে অপহরণ করা হয়েছে । হেরাক্ল তখন টগবগে যুবক এবং এরূপ হিরে-মোতি-পান্নাদের অনুসন্ধানে বিভোর | হেরাক্ল এই উপহার সাদরে বরণ করে নিলেন। ইরানিরা শাম দখল করে নিল । হেরাক্ল ইরানিদের উপর জবাবি আক্রমণের লক্ষ্যে রোমরাজা ফোকাসের সিংহাসন উলটে দিলেন । নিজে রাজার আসনে আসীন হয়ে শামের উপর আক্রমণ পরিচালনা করলেন । যে-সময় তিনি শামের অর্ধেকটা জয় করে নিলেন, তখন এই মেয়েটা তার হাতে এসেছিল । লিজা কোনো ব্যবসায়ীর কন্যা ছিল না। তাকে কেউ অপহরণও করেনি । স্শ্বাট কেসরা একটা ষড়যন্ত্রের অধীনে পরম সফলতার সঙ্গে তাকে হেরাক্ল-এর কাছে পৌঁছিয়ে দিয়েছিলেন । কেসরা পরিকল্পনা ব্যক্ত করলেন, আমি হেরাক্লকে হত্যা করতে চাই । হেরাক্ল দুনিয়া থেকে সরে গেলে রোমান বাহিনী আর আমার মোকাবেলায় দীড়াতে সাহস পাবে না । কিন্ত কাজটা কীভাবে সমাধা করি? তখন এই মেয়েটা বলল, আপনার এই কাজটা আমি করে দিতে পারি । কেসরা সম্মত হলেন না। কিন্তু লিজা যখন তার পুরো পরিকল্পনা ব্যক্ত করল যে, আমি এভাবে নিরাপদে ও-সফলতার সঙ্গে কাজটা করে ফেলতে পারব, তখন কেসরা সম্মত হলেন । মেয়েটার কাজ ছিল, সে মদের সঙ্গে বিষ মিশিয়ে হেরাকল-এ পেটে ঢোকাবে । তারপর সেখান থেকে পালিয়ে আসবে । রাজকুমারী লিজার জানা ছিল না, যীকে সে বিষ পান করাতে এসেছে, লোকটা অত্যন্ত ধূর্ত, বুদ্ধিমান ও বিচক্ষণ স্শ্রাট । তিনি খুব সফলতার সঙ্গে পরিকল্পনা প্রস্তুত করে তৎকালীন রাজার সিংহাসন উলটে দিয়ে নিজে রাজার আসনে আসীন হয়েছেন ১ ৮585458 দিয়েছিল। হেরাক্ল রাজকন্যা লিজার রূপে এতটাই বিমোহিত ও প্রভাবিত হলেন যে, তিনি মেয়েটাকে বললেন, তুমি ইরানি রূপের একটি অনুপম উদাহরণ । তখন রাজকুমারীর যুখ ফস্কে অজান্তে বের হয়ে গিয়েছিল, আমি ইরানি-ই বটে। এই উত্তরে হেরাক্ল সতর্ক হয়ে উঠলেন । ইরানি ও রোমানদের শক্রতা প্রবাদতুল্য হয়ে গিয়েছিল । আর এই মেয়েটা কিনা ইরানি! হেরাকল কোনো সন্দেহ প্রকাশ না করে লিজার সঙ্গে এমন ভালবাসা ও ক্রিয়াশীল আচরণ শুরু. করলেন, যা সে কখনও আশা করেনি । হতে পারে, তার উপর দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।