Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

. অনিঃশেষ আলো $ ১৫৮ কুস্তত্তিন উঠে মাথা চুলকাতে-চুলকাতে নত মুখে বেরিয়ে গেল এবং পিতার আদেশ 55257788% রং সস হনে ভাত রর ও বুদ্ধিমতী এক দাসি উপস্থিত ছিল ৷ পরিধানে অতি মিহি ও সংক্ষিপ্ত পোশাক, যেন মেয়েটা উলঙ্গ ৷ হেরাক্ল-এর স্বভাব তার জানা ছিল । একটু পর-পর পেয়ালায় মদ ঢালছিল আর সম্রাটের সম্মুখে উপস্থাপন করে একধারে সরে দীড়াচ্ছিল। তার ভাবসাব এমন ছিল, যেন পিতা-পুব্রের এই কথোপকথনের সঙ্গে তার কোনোই সংশ্রব নেই । হেরাক্ল-এর ইঙ্গিতে একবার কক্ষের বাইরে চলে যাচ্ছিল আবার কিছুক্ষণ পর করতালির শব্দে ভেতরে ঢুকে পড়ছিল । এ ছিল রাজা-বাদশাদের একটি রীতি | এভাবে তারা বোঝাতে চেষ্টা করতেন, আমরা তোমাদের রাজা ও দেবতা । কাজেই আমাদের তোমরা খোদা বলে বিশ্বাস করো । এই তরুণী দাসিটা অত্যন্ত সুন্দর একটা পুতুল ছিল, যার সঙ্গে শিশুরা যেমন খুশি খেলা করতে পারে । কুস্তক্তিন চলে গেলে হেরাক্ল-এর ইঙ্গিতে দাসি এসে তার সম্মুখে অবনত মস্তকে বসে পড়ল এবং নিজের দূপময় দেহবরলরীর যৌবন-সুঘমা ছড়িয়ে দিয়ে সুকোমল হাতে ভার পা টিপতে শুরু করল । হেরাকল দারোয়ানকে ডেকে বললেন, তুমি ইউকেলিসের মাকে এখনই সঙ্গে করে নিয়ে আসো । হেরাক্ল-এর এই স্ত্রী অদৃূরেই প্রাসাদের একটা কক্ষে বাস করত । আদেশ পাওয়ামাত্র মহিলা হেরাক্ল-এর কক্ষে এসে প্রবেশ করল । মহিলার বয়স পঁয়তাল্লিশের কম হবে না । কিন্তু বয়সের কোনো ছাপ তার শরীরের কোথাও নেই । অতিশয় সুঠাম ও সুডৌল দেহের অধিকারী মনকাড়া এক নারী । রাজপরিবারের সম্ভান। অপার বিত্ত ও বিলাসিতার মধ্যে প্রতিপালিতা । ফলে প্রকৃত বয়সের তুলনায় বেশ ছোট বলে ভ্রম হয় | নাম লিজা । হেরাকল লিজাকে বসতে ইঙ্গিত করলেন । লিজার মুখাবয়বে প্রশ্নবোধক ছাপ । বহুদিন পর হেরাক্ল তাকে এভাবে একান্তে তলব করলেন । লিজার একটি আকর্ষণীয় ইতিহাস আছে । নিজের অতীত ও পারিবারিক এতিহ্যের জন্য সে গর্ব করতে পারত । মেয়েটি রোমদেশীয় নয়- ইরানি এবং কেসরা- পারিবারের শাহজাদী । ধর্মের দিক থেকে অগ্নিপুজক । ইরান ও রোমের মাঝে তখন চরম বিরোধ চলছিল । উভয় সাম্রাজ্য মুখোমুখি অবস্থানে । কখনও এ. বিজয় অর্জন করছে, কখনও ও | মিসর-শাম কখনও ইরানিদের কজ্জায় চলে যাচ্ছে, কখনও রোমানদের হাতে চলে আসছে । এমনি পরিস্থিতিতে হেরাক্ল-এর সঙ্গে লিজার সাক্ষাৎ ও পরিচয় ঘটল । কিন্তু সেটি কোনো বন্ধুসুলভ সাক্ষাৎ ছিল না । লিজা হেরাক্‌ল-এর জন্য চরম এক মৃত্যুবার্তা নিয়ে দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।