Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৫৭ ব্যাপারটা তুমি বুঝতে পারছ না'- হেরাক্ল বললেন- “প্রকাশ্যে ফীঁসিকান্ঠে ঝুলিয়ে হোক আর কাউকে দিয়ে গোপনে হোক ওকে হত্যা করাই আসল সমস্যা । আমরা যদি এই পদক্ষেপ গ্রহণ করি, তা হলে ওর মা আল-জাধিরার কাবায়েলিদের বলবে, তোমাদের মেয়েদের ইজ্জত রক্ষা করার অপরাধে আমার পুত্রকে হত্যা করা হয়েছে । তুমি চিন্তা করে দেখো, তখন কাবায়েলিদের প্রতিক্রিয়া কীরূপ হবে! সেই প্রতিক্রিয়া আমাদের জন্য খুবই ভয়াহব হবে । হেরাক্ল জল্লাদ প্রকৃতির রাজা ছিলেন । তার ঝুলিতে 'দয়া' নামের কোনো বস্তু ছিল না। যেকোনো একজন মানুষকে হত্যা করা তার পক্ষে ছিল একটা সাধারণ বিষয় । হোক সে গঁরসজাত পুত্র বা প্রেমমগী স্ত্রী। কিন্ত একজন রাজপুত্রের ব্যাপারে তিনি বিচক্ষণতা ও দূরদর্শিতার সঙ্গে কোনো একটা পদক্ষেপ নিতে চাচ্ছিলেন। এই সিদ্ধান্ত তার চুড়ান্ত যে, ইউকেলিসকে তিনি জীবিত থাকতে দিবেন না। কিন্তু কুস্তস্তিন এখনও যুবক । বিচার-বুদ্ধি তার অপরিপন্ৰ । পিতার মতো অভিজ্ঞতা তার নেই । ইউকেলিসের শত্রুতা অস্তরটাকে তার আগুনের মতো দগ্ধ করছে। তাই সে চাচ্ছিল, ইউকেলিসকে এক্ষুনি এবং তার সম্মুখে হত্যা করে ফেলা হোক । তার এই উৎ্কষ্ঠা দেখে হেরাক্ল ভালো মনে করলেন, ওকে জানিয়ে দেওয়া দরকার, আমি ইউকেলিসকে দুনিয়া থেকে সরিয়ে দিতে কী পরিকল্পনা ঠিক করে রেখেছি । “প্রিয় পুত্র আমার!'- হেরাক্ল বললেন- “একটি পদমর্যাদা দিয়ে ইউকেলিসকে আমি কোনো এক সেনাপতির সঙ্গে রণাঙ্গনে পাঠিয়ে দেব । তাকে ও তার মাকে একটি সুন্দর ও আকর্ষণীয় স্বপ্ন দেখাব ৷ এক বাহু দ্বারা ইউকেলিস কী আর লড়াই করবে সে তুমি জান । প্রথম সঙ্ঘাতেই সে প্রাণ হারাবে । এতে লাভ এই হবে যে, এই প্রক্রিয়ায় সে মারাও যাবে আবার তার মা গর্বের সঙ্গে মানুষের কাছে বলে বেড়াবে, আমার পুত্র শত্রুর বিরুদ্ধে লড়তে গিয়ে রণাঙ্গনে মারা গেছে ।' “সেই সেনাপতিকে আপনি আগাম কিছু বলে রাখবেন কি?'- কুস্তস্তিন জিজ্ঞাসা করল- “তাকে কি আগে-ভাগেই বলে দেবেন, এই ছেলেটাকে এমন একটা জায়গায় ঠেলে দেবে, যেখান থেকে ওর আর ফিরে আসা হবে না?' 'শোনো বেটা'- হেরাকল এমন মমতার সঙ্গে বললেন, যার মাঝে খানিক ক্ষোভও ছিল- “আমার মনে হচ্ছে, তুমি আসল কর্তব্য বাদ দিয়ে শুধু এই বিষয়টা নিয়েই ব্যস্ত রয়েছ । আমি তোমাকে এত বড় একটি বাহিনীর কমান্ডার নিযুক্ত করলাম! তুমি যদি এরূপ আবেগের কাছে পরাজিত হয়ে যুদ্ধ কর, তা হলে ফলাফল এ ছাড়া আর কিছু হবে না যে, তুমি পরাজিত হবে এবং শত্রুর হাতে নিজেই প্রাণ হারাবে । তুমি বাহিনীতে ফিরে যাও । আর এ-বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও । যা-যা করা দরকার আমি সব ঠিক করে রেখেছি । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।