Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৫৬ সক +ং কুস্তস্তিন হেরাক্ল-এর কাছে চলে গেল এবং জানাল; ইউকেলিস বড় বেশি বেয়াড়া ও ডেমকেয়ার হয়ে উঠছে । সে হেরাকৃলকে সমস্ত ঘটনা খুলে বলল. । “ওর উপর আমার সন্দেহ আছে'- কুস্তস্তিন বলল- “বলছে, ও কাবায়েলিদের আস্থা পুনর্বহাল করছে । কিন্তু আমি বলি, ও কাবায়েলিদের মাঝে আমাদের বিরুদ্ধে অনাস্থা তৈরি করছে । আপনি জানেন, মেয়েটার ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে ও কোথায় পৌঁছে গিয়েছিল । মেয়েটার পিতার কাছে পর্যস্ত গিয়েছিল এবং তাকে বলেছিল, আপনাদের মেয়েরা এখানে নিরাপদ নয় ।' “আমি জানি'- হেরাক্ল বললেন- 'এ আমি সবই জানি । ছেলেটা নিজের মাথায় কাজ করছে না। ওর মা ওকে আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে । তুমি আপন কাজে মনোনিবেশ রাখো । এ-বিষয়টা আমি দেখছি । “আপনাকে আমি একটি পরামর্শ দিতে চাই'- কুস্তস্তিন বলল- 'ইউকেলিসকে অতি অনায়াসেই গুম করা যায় । এই সমাধান আপনি কখনও চিস্তা করেছেন কি?' বাজা-বাদশাদের প্রাসাদণ্ডলোতে আপন স্বার্থের খাতিরে ভাই ভাইকে, পিতা পুত্রকে হত্যা করা কোনো বিস্ময়কর কাজ ছিল না । ইতিহাসের পাতাগুলো এমনসব ঘটনায় পূর্ণ হয়ে আছে। হ্যা, এই সমাধানও আমি চিস্তা করেছি'- হেরাক্ল বললেন- কিম্তু এটি এমন ছোটখাট বিষয় নিয়ে চিন্তা করার সময় নয় । গোটা একটা দেশ আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে... । আমি ইউকেলিসকে হত্যা করাতে চাই না । তুমি ওর মাকে ভালো করে চেন না। আমি যদি এমনটি করি, তা হলে সে এমন গোপন ষড়যন্ত্রে .মেতে উঠবে যে, আমাদের পায়ের তলা থেকে সবগুলো মাটি সরে যাবে । এ- বিষয়টা আমার উপর ছেড়ে দাও; আমার মাঝেই সীমাবদ্ধ রাখো | আমি ভেবে দেখি কী করা যায় । তুমি হেমৃসের উপর দৃষ্টি রাখো আর সাধ্যপরিমাণ চেষ্টা করো, যাতে কাবায়েলিরা প্রসন্ন থাকে ৷ ওদের এখনও আমাদের আবশ্যক আছে । আমাদের লক্ষ্য অর্জিত হয়ে গেলে তখন আমি তাদেরকে সেই স্তরে ফেলে দেব, যেটা তাদের আসল স্তর ৷ - “আপনি যা-কিছু করতে চাচ্ছেন, তাড়াতাড়ি করে ফেলুন'- কুস্তুস্তিন বলল- “পাছে এমন না হয় যে, মা-পুত্র মিলে অঘটন কিছু একটা ঘটিয়ে ফেলেছে আর আমরা চেয়ে-চেয়ে শুধু দেখব । আমার চেয়ে বেশি অনুভব আর কে করবে যে, আমাদের উপর কীরূপ নাজুক ও ভয়াবহ বিপদের ঘনঘটা নেমে এসেছে । আপনি অনুমতি দিলে আমি ইউকেলিসকে বিশ্বাসঘাতকতার অভিযোগে আমার বাহিনীর সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেব আর তার মাথাটা বর্শরি আগায় গেঁথে সর্বত্র প্রদর্শন করে বেড়াব! ছোকড়াটে যে গাদ্দার, তাতে তিলমাত্র সন্দেহের অবকাশ নেই ।' ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।