অনিঃশেষ আলো $ ১৫৫ ইউকেলিস পুনরায় রণাঙ্গনে চলে গেল । লড়াই এখনও শুরু হয়নি | সে সারাটা দিন ওখানে দূর-দূরাস্ত পর্যস্ত বিস্তৃত বাহিনীর মাঝে ঘোরাফেরা করতে থাকল আর ধিস্টান গোত্রপতি ও অন্যান্যদের জিজ্ঞাসা করে ফিরল, মেয়েগুলোর ব্যাপারে এখনও তোমাদের কোনো সমস্যা আছে কি? কুস্তস্তিন এই বাহিনীর কমান্ডার । তখন সে আপন তাঁবুতে অবস্থানরত ছিল । তাকে সংবাদ জানানো হলো, ইউকেলিস আপনার এই বাহিনীতে ঘোরাফেরা করছে এবং কাবায়েলিদের সঙ্গে ফিসফিস-গুড়গুড় করছে। কু্তত্তিন তাবু থেকে বের হয়ে ঘোড়ার পিঠে চড়ে বসল এবং ইউকেলিসের সন্ধানে ছুটে গেল। এবস্থানে গিয়ে ইউকেলিসকে পেয়ে গেল । | এখানে কেন এসেছ ইউকেলিস?- কুস্তস্তিন জিজ্ঞাসা করল এবং তার কোনো উত্তরের অপেক্ষা না করেই-বলল- “সবার আগে তোমাকে আমার. কাছে চলে আসা দরকার ছিল । তুমি ফৌজের মাঝে ঘুরে ফিরবে আর সৈনিকদের যা-খুশি বলে বেড়াবে, এই অধিকার কেউ তোমাকে দেয়নি ।' “এই অধিকার আমাকে আমি নিজে দিয়েছি'- ইউকেলিস উত্তর দিল_ “আমিও সেই হেরাক্ল-এরই পুত্র, তুমি যার সন্তান । আমি তোমার অধীন নই যে, তুমি যা চাইবে, আমাকে তা-ই করতে হবে । তোমার এই' প্রশ্নের কোনো উত্তর দেওয়াই আমি আবশ্যক মনে করি না । আমাদের ব্রাজত্ব এমন এক সমস্যার পাকে আটকে গেছে যে, কারও প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগই আমার নেই । আল-জাধিরার এই গোত্রগুলো আমাদের সাহায্য করতে এসেছিল আর তুমি কিনা তাদের মাঝে অনাস্থা ও অস্থিরতা তৈরি করে দিয়েছ মাত্র একটা মেয়ের খাতিরে.। আমি ঘুরে-ফিরে. বুঝবার চেষ্টা করছি, তাদের মনের ক্ষোভ দূর হয়েছে কি-না । আমি তাদের আস্থা ফিরিয়ে আনবার চেষ্টাকরছি। ইউকেলিসের দুর্বলতা ছিল, তার ডান বাহু জন্ম থেকেই অকর্মা । এই অক্ষমতা তার জীবনের জন্য একটা দুর্ভাগ্য ও পরিহাসে পরিণত হয়েছিল |. “তুমি কেন মেনে নিচ্ছ না, তুমি অক্ষম? কুস্তস্তিন বলল- “তুমি একজন অপূর্ণাঙ্গ মানুষ । ফৌজ ও রণাঙ্গনের জন্য তুমি অযোগ্য । এখানে তুমি কথা বলতে এসেছ। মনে রেখো, যুদ্ধের মাঠে মুখ চলে না- চলে তলোয়ার ।' ইউকেলিস কোনো উত্তর দিল না। কুস্তস্তিনের চোখে চোখ রেখে তাকাল এবং তার ওষ্ঠাধরে অবজ্ঞার হাসি-ফুটে উঠল । তারপর লাগামে হাল্কা ঝাকুনি দিয়ে ওখান থেকে চলে গেল । কুস্তস্তিন তাঁর প্রতি তাকিয়ে থাকল । দুই ভাইয়ের মাঝে শক্রতা আগে থেকেই ছিল । কিন্তু রাবায়েলি মেয়েটার ঘটনার পর এই.বিরোধ আরও তীব্র হত মারার রিহাতিরারত হা কিন্তু মা দুজররাআলারা দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।