Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ১৫২ এই সংবাদ সবগুলো গোত্রের মাঝে ছড়িয়ে পড়ল । সব কটা মেয়ের পিতা ও ভাইয়েরা এখানে বাহিনীতে উপস্থিত ছিল, যারা হেরোক্ল-এর পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল | তারা সবাই ক্ষোভে ও প্রতিবাদে ফেটে পড়ল । তারা হেরাক্ল-এর কাছে যেতে প্রস্তত হয়ে গেল। কিন্তু কিছুলোক পরামর্শ দিল, আমাদের কমান্ডার কুস্তস্তিন ফিরে আসুন; আগে আমরা বিষয়টা নিয়ে তার সঙ্গে কথা বলব । সমগ্র কাবায়েলি বাহিনীতে অস্থিরতা তৈরি হয়ে গেল । দু-তিন দিন পর কুস্তস্তিন ফিরে এলে সবগুলো গোত্রের নেতারা তাকে ঘিরে ধরল এবং বলল, আমাদের মেয়েগুলোর সঙ্গে এরূপ আচরণ শুরু হয়ে গেছে । আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাজিস্তিয়া থেকে তাদের সরিয়ে আনব । কুস্তস্তিন তাদের মিথ্যা তথ্য দিলেন, তোমরা যা-কিছু শুনেছ সবই ভুয়া ও অসত্য | সে তাদের সংযত করার চেষ্টা করে ব্যর্থ হলো । তাদের মাঝে একজন প্রবীণ নেতা ছিলেন, যিনি এই বয়সে যুদ্ধ করতে অক্ষম ছিলেন । কিন্তু তিনিও গোত্রের সঙ্গে এসে পড়েছিলেন । তিনি বললেন, তথ্যটা আর কেউ শোনালে না হয় কথা ছিল; আমরা ধরে নিতাম, সংবাদটা সত্য না-ও হতে পারে । কিন্ত আমরা যার মুখে কথাটা শুনেছি, তিনি একজন রাজপুত্র । তার তো আমাদের মিথ্যা তথ্য সরবরাহ করার কোনোই আবশ্যকতা ছিল না । দু-তিনটা গোত্রের নেতারা বলল, আমরা নিজেরা গিয়ে মেয়েদের জিজ্ঞাসা করব । যদি তদন্তে ঘটনার সত্যতা বেরিয়ে আসে, তা হলে আমরা এই লড়াই থেকে হাত গুটিয়ে নেব । সব কজন গোত্রনেতার এই প্রস্তাব মনঃপুত হলো । কুস্তস্তিন তাদের বিরত রাখতে চেষ্টা করল । কিন্তু তারা তার কোনো কথায় কর্ণপাত না করে বাজিস্তিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল । তারা সবগুলো মেয়েকে সঙ্গে করে হেরাক্ল-এর কাছে গেল এবং বিষয়টা রাজদরবারে উত্থাপন করল । হেরাক্লও তাদের নিরস্ত করতে চাইলেন । কিন্তু তারা এতটাই গৌয়ার ছিল যে, তারা আপন সিদ্ধান্তেই অটল থাকল । সম্রাট হেরাক্ল তাদের হুমকি দিলেন, এই অবস্থায় এবং এই অজুহাতে আমার সঙ্গ পরিত্যাগ করে চলে গেলে আমি তোমাদের ক্ষমা করব না। মুসলমানদের উপর জয়লাভ করার পর আমি তোমাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে দেব আর তোমাদের এই মেয়েগুলো পুনরায় আমার প্রাসাদে ফিরে আসতে বাধ্য হবে । ইতিহাস একথাও লিখেছে যে, কোনো-কোনো গোত্র তাদের নেতাদের সঙ্গে ভিন্নমত পোষণ করছিল; কিন্তু নেতারা মেয়েগুলোকে মহলে রেখে যেতে সম্মত হয়নি । তারা মেয়েগুলোকে নিয়ে চলে আসতে শুরু করল । কিন্তু হেরাক্ল তাদের আটকে দিলেন । তার অনুভূতি ছিল, ত্রিশ হাজার সৈন্য যদি তার সঙ্গ ত্যাগ করে, তা হলে দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।