অনিঃশেষ আলো ও ১৫১ বং সং ইউকেলিস প্রাসাদে ফিরে আসামান্র হেরাক্ল তাকে দরবারে ডেকে পাঠালেন এবং এই বলে শাসালেন যে, তুমি তোমার বড় ভাইকে অপমান করেছ । উত্তরে ইউকেলিস কোনো কথা না বলে নীরব থাকল এবং ক্ষুব্ধ ও ক্ষুণ্ন মনে দরবার থেকে বেরিয়ে এল । তার জানা ছিল, কুস্তস্তিন হেরাক্ল-এর পরম আদরের ছেলে-। তার কোনো অপরাধ তিনি শুনবেন না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ তিনি আমলে নেবেন না এবং সে যা বলবে, তা-ই তিনি বিনা বিচারে সঠিক বলে মেনে নেবেন । ইউকেলিস বুদ্ধিমান ও কুশলী যুবক । পিতার বকুনি খেয়ে এবার সে কৌশল আটতে শুরু করল । কাবায়েলি মেয়েগুলো প্রাসাদের যে-অংশে থাকত, সেখানে চলে গেল । কুজুত্তিন যে-মেয়েটার সঙ্গে অসদাচরণ করেছে, তাকে খুঁজে বের করল । মেয়েটা তাকে সাধুবাদ জানাল, আপনি আমার ইজ্জত রক্ষা করেছেন । ইউকেলিস তাকে জিজ্ঞেস করল, তোমার গোত্র কোনটা এবং পিতার নাম কী? মেয়েটা একটা গোত্রের নাম বলল এবং পিতার নাম জানাল । তথ্য নিয়ে ইউকেলিস সেখান থেকে ফিরে এল । ৃ পরদিন রাত পোহানোর পর কালবিলম্ব না করে ইউকেলিস ঘোড়ায় চড়ে বাজিস্তিয় থেকে রওনা হলো । দ্রুতগতিতে ঘোড়া হাঁকিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সেই স্থানটাতে এসে পৌঁছল, যেখানে কাবায়েলি বাহিনী অবস্থানরত ছিল । ইউকেলিস মেয়েটার গোব্রের নাম উল্লেখ করে খুঁজে ফিরতে শুরু করল, এই গোত্রের লোকেরা কোথায় আছে? তাকে বলা হলো, এদের পেতে হলে আপনাকে গোটা বাহিনীতে খুঁজে বেড়াতে হবে | এ ছাড়া সহজে বিশেষ কোনো গোত্রের সন্ধান বের করা সম্ভব নয়। ইউকেলিস মেয়েটার পিতাকে খুঁজে বের করল । লোকটি তার গোত্রে অধিপতি । ইউকেলিস তাকে ঘটনার ইতিবৃত্ত শুনিয়ে বলল, আপনাদের জন্য ভালো হবে, - আপনাদের মেয়েগুলোকে রাজপ্রাসাদ থেকে বের করে আনুন; ওখানে তাদের সম্্রম নিরাপদ নয় । ইউকেলিস এমনও বলল যে, আপনাদের মেয়েগুলোর ব্যাপারে স্বয়ং সম্রাট হেরাক্ল-এর মতিগতিও স্বচ্ছ নয় । এসব কথা বলে ইউকেলিস সেখান থেকে ফিলে এল । রি ৪৫ মেয়েটার পিতা খোদ গোত্রাধিপতি ছিলেন । হেরাক্ল-এর কাছে তিনি এই ফরিয়াদ নিয়ে এসেছিলেন যে, এই নিষ্পাপ মেয়েগুলোর ইজ্জতের নিরাপত্তা দরকার ।.কিন্তু রাজমহলেই তাদের ইজ্জতের উপর আক্রমণ শুরু হয়ে গেছে । সে তার গোত্রের লোকদের সমবেত করে ঘটনাটা শোনাল । শুনে সবাই আগুনের মতো জ্বলে উঠল । সবাই বলতে শুরু করল, চলুন, আমরা সম্রাট হেরাক্ল-এর কাছে যাই এবং তাকে বলি, আমাদের মেয়েগুলোকে দিয়ে দিন; আমরা তাদের এখান থেকে নিয়ে যাব । দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।