Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৫০ ভাই কুস্তত্তিনেরই অনুরূপ ছিল । কিন্ত্ব এখন সে এই মেয়েটার রক্ষাকারী বনে গেল, যার উপর কুস্তস্তিন ঝাপিয়ে পড়তে চাচ্ছিল । কুস্তস্তিন খাপ থেকে তরবারিটা বের করে নিল । ইউকেলিসও নিরস্ত্র থাকল না। সেও তরবারি হাতে নিয়ে কুস্তস্তিনের মুখোমুখি দীড়িয়ে গেল। দুই ভাই- দুই রাজপুত্র সশস্ত্র হয়ে লাল-লাল চোখে একজন অপরজনের প্রতি তাকিয়ে থাকল এবং পরস্পর পরস্পরের উপর আক্রমণ করার ও আক্রমণ ঠোকানোর জন্য প্রস্তুত হয়ে গেল। “আমার সম্মুখ থেকে সরে যাও ইউকেলিস!'- কুস্তস্তিন চ্যালেঞ্জের সুরে বলল- “একটা বাহু তোমার আগে থেকেই নেই । এবার আমি তোমাকে আরেকটা থেকেও বঞ্চিত করে দেব ।' “তা হলে প্রথম আক্রমণটা তুমি করো'- ইউকেলিস বলল- “তা হলে তোমাকে এই বলে আক্ষেপ করতে হবে না, আমি আক্রমণ করার সুযোগ পাইনি । এই মেয়েগুলো আমাদের অতিথি । এদের কোনো একটা মেয়ের প্রতি আমি তোমাকে অসৎ উদ্দেশ্যে তাকাতেও দেব না। যেরূপ হঠাৎ ইউকেলিসের ঘোড়া কুস্তস্তিন ও মেয়েটার মাঝখানে এসে দীড়িয়ে গিয়েছিল, অনুরূপ আরেকটা ঘোড়া আচমকা কুস্তস্তিন ও .ইউকেলিসের মধ্যখানে এসে থেমে গেল এবং তার. আরোহী ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ল । লোকটি এক-এক করে দুজনের পানে তাকাল । এই লোকটি হেরাক্ল-এর রক্ষী বাহিনীর কমান্ডার । কুস্তস্তিনের সম্মুখে তার মর্যাদা একজন কর্মচারীর মতো । কুস্তস্তিন তাকে আদেশ করল, আমার সামনে থেকে সরে যাও । “আমি রাজপরিবারের নিরাপত্তা বাহিনীর সদস্য'- কমান্ডার বলল- “রাজপরিবারের প্রতিজন লোকের নিরাপত্তা বিধান করা আমার কর্তব্য ৷ একটা মেয়ের খাতিরে দুজন রাজপুত্র একজন অপরের রক্ত ঝরাবে আর আমি চেয়ে-চেয়ে দেখব এ হতে পারে না। আপনি আগে আমাকে হত্যা করুন । তারপর এক ভাই আরেক ভাইয়ের রক্ত ঝরান । কমান্ডারের ক্রিয়াশীল বক্তব্যে কুস্তস্তিন দমে গেল । সে হাতের কোষমুক্ত উদ্যত তরবারিটা খাপে ঢুকিয়ে নিল | ইউকেলিস স্বস্তির নিঃশ্বাস ফেলে এদিক-ওদিক তাকাল । মেয়েটা দৃষ্টিসীমার মধ্যে কোথাও নেই । শুধু তা-ই নয়- অন্য সবগুলো মেয়েই ওখান থেকে পালিয়ে গেছে। এই কমান্ডার মেয়েগুলোর সঙ্গে এসেছিল। তার সঙ্গে আরও কয়েকজন রক্ষীসেনা ছিল, যারা মেয়েগুলোর প্রহরায় নিয়োজিত, ছিল । তাদের কমান্ডার ঘটনাচক্রে এদিকে এসে পড়েছিল । কুস্তস্তিন মাথায় প্রচণ্ড রাগ ও ক্ষোভ নিয়ে ঘোড়ার পিঠে চড়ে বসল এবং রক্তরাঙা চোখদুটো পাকিয়ে ইউকেলিসের পানে একনজর তাকিয়ে ওখান থেকে চলে গেল । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।