Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৫ “আমি মনে করেছিলাম, তুমি পথ হারিয়ে ফেলেছ'- খালিদ ইবনে অলীদ বললেন- “কিন্ত তোমার কথা থেকে সন্দেহ হচ্ছে, তোমার বিবেক সঠিক চিন্তা থেকে সরে গেছে। এত দীর্ঘ কথা বলো না ইবনে আস! আমাকে সোজা করে বলে দাও তোমার পরিকল্পনা কী? কোন গন্তব্যের পথিক তুমি? | “ইবনে অলীদ।'- আমর ইবনে আস বললেন- "আমার কাহিনী তোমাকে পুরোপুরি না শুনিয়ে আমার ইচ্ছার কথা তোমাকে বলব না । অন্যথায় তুমি ভুল বুঝবে । তুমি তো জান, আমাদের ব্যবসায়ীরা হাবশা যাওয়া-আসা করে । আমরা ওখানে প্রায় এক বছর ছিলাম । একদিন আরব ব্যবসায়ীদের একটা কাফেলা আদ্দিস আবাবা এসে পৌঁছয় । তাদের মাঝে আমার চেনা-জানা লোকও ছিল । তাদের থেকে জানতে পারলাম, মুহাম্মাদ হুদাইবিয়া নামক স্থানে কুরাইশের সঙ্গে একটি চুক্তি করেছেন এবং সেই চুক্তির ভিত্তিতে কুরাইশ ও মুসলমানরা দশ বছর কোনো যুদ্ধ করবে না। তারপর আমি আরও জানতে পারলাম, মুহাম্মাদ কুরাইশের সমস্ত শর্ত মেনে নিয়েছেন এবং সিদ্ধান্ত হয়েছে, তিনি এক বছর পর ওমরা করতে আসবেন । কিন্ত আমি বিশ্বাস করলাম না এমন কোনো চুক্তি হয়ে থাকবে । কিন্তু অল্প কদিন পরই মক্কা থেকে আসা আরেক ব্যক্তির সঙ্গে আমার দেখা হলো। সে বলল, মুসলমানরা তাদের নবীর সঙ্গে এক বছর পর ওমরা করতে এসেছিল এবং তারা পুরোপুরি শান্তভাবে ওমরা করে ফিরে গেছে। “আমি মক্কা থেকে আসা লোকটার কাছে আরও কয়েকটা কথা জিজ্ঞেস করে উত্তর যা পেলাম, তাতে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে, কুরাইশ মুসলমানদের বিজয়কে মেনে নিয়েছে । শোনো ইবনে অলীদ! আমার কথাগুলো তোমার ভালো লাগুক আর না লাগুক, আমি আমার মনের কথা-ই বলছি । এসব শুনে আমি মুহাম্মাদের চরিত্রের অনুরক্ত হয়ে গেলাম এবং চিন্তা-ভাবনা করে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে, মুহাম্মাদের ভাগ্যতারকা তুঙ্গে পৌছে গেছে । আমি এই তথ্যও জানতে পারলাম যে, মদীনা যাওয়ার পর ইসলাম দ্রমতগতিতে ছড়িয়ে পড়ছে । তারপর জানতে পারলাম, কুরাইশ মক্কা থেকে মদীনা আক্রমণ করতে গিয়েছিল; কিন্তু মুসলমানরা অভিনব এক কৌশল অবলম্বন করে তাদের সেই অভিযানকে ব্যর্থ করে দিয়েছে । শুনেছি, মুসলমানরা নাকি মদীনার চার পাশে পরিখা খনন করেছিল ।' খালিদ ইবনে অলীদও এই আক্রমণ-অভিযানে শামিল ছিলেন | তিনি ঘোড়ায় চড়ে এই পরিখা অতিক্রম করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন । সেজন্য এই পরিখাযুদ্ধের পুরো ঘটনা তার জানা ছিল । তিনি আমর ইবনে আসকে এই যুদ্ধের ইতিবৃত্ত শোনালেন । অবশেষে পরিখা খননের মাধ্যমে মুসলমানরা যে-দূরদর্শিতার পরিচয় দিয়েছে, তার ভূয়সী প্রশংসা করলেন। দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।