Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৪৯ কুস্তস্তিন ঘোড়ার গতি কমিয়ে দিল । ইতিমধ্যে এক মেয়ে দৌড়ে তার সম্মুখে চলে এল । তার পেছনে আরও একটা মেয়ে দৌড়াচ্ছিল। এরা সেই বিশ-পঁচিশ মেয়ে, কাবায়েলি নেতারা যাদের সঙ্গে করে এনেছিল । আজ তারা সব কজন নদীতে গোসল করতে ও খেলতে এসেছে । তাদেরই দুটা মেয়ে একজন অপরজনের পেছনে দৌড়াতে ও খেলা করতে-করতে চটটানের মধ্য থেকে বেরিয়ে এসেছে এবং এখানে এসে কুস্তত্তিনের সামনে পড়েছে । পেছনের মেয়েটার বয়স ষোলো-সতেরো বছর ৷ অপরটার বারো-তেরো । কুস্তস্তিনের চোখদুটো বড় মেয়েটার উপর আটকে গেল । একে তো অতিশয় রূপসী, তার উপর এখন গোসল থেকে উঠে আসা ভেজা পোশাকে অর্ধনগ্না । কুস্তস্তিন রাজার ছেলে- রাজকুমার ও ভাবী সম্রট। এই রাজা-বাদশারা প্রজাদের কন্যাদের আপন মালিকানা মনে করতেন। কুস্তত্তিন তার ঘোড়া বড় মেয়েটার দিকে হাকিয়ে নিল এবং তার কাছে চলে গেল । ছোট মেয়েটা খানিক দূরে দাড়িয়ে শঙ্কিত চোখে কুস্তত্তিনকে দেখতে লাগল । ভয়ে বড় মেয়েটার মুখ কালি হয়ে গেল এবং উলটোপায়ে ধীরে-ধীরে পেছনের দিকে সরে যেতে লাগল । কুস্তস্তিন ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নেমে গেল এবং মেয়েটার পানে এগুতে লাগল । কুস্তস্তিন মেয়েটাকে মমতার সঙ্গে ডাকছিল । কিন্ত্র ভয়-বিহবল মেয়ে পা-পা করে পেছনের দিকে সরতে থাকল । এবার কুস্তস্তিন মেয়েটার একটা হাত ধরে তাকে নিজের দিকে টানতে শুরু করল । তারপর হাত ছেড়ে দিয়ে তাকে ঝাপটে ধরতে উভয় বাহু সামনের দিকে এগিয়ে দিল । কিন্তু মেয়েটা ঝট করে পেছনে সরে গেল । কুস্তস্তিন তাকে বাহুবন্ধনে আটকাতে ব্যর্থ হলো । এবার কুস্তস্তিন ক্ষিপ্ত হয়ে দ্রুতপায়ে মেয়েটার দিকে এগিয়ে গেল । মেয়েটা মোড় ঘুরিয়ে পালাতে উদ্যত হলো । কিন্তু কী একটা শক্ত বন্তর সঙ্গে ধাকা খেয়ে উপুড় হয়ে পড়ে গেল এবং উঠে না দীড়িয়েই বুকটান করে-করে সরতে লাগল । তার ও কুস্তত্তিনের মধ্যখানে তিন-চার পা দূরত্ব ছিল। এমন সময় অকস্মাৎ কোথা থেকে যেন একটা ঘোড়া ছুটে এসে দুজনের মধ্যখানে দীড়িয়ে গেল। কুস্তস্তিন মাথা তুলে আরোহীর মুখের দিকে তাকাল | লোকটা তারই ছোট ভাই ইউকেলিস। কুস্তস্তিনের মাথাটা আগুনের মতো গরম হয়ে গেল এবং ক্ষুব্ধ কণ্ঠে তাকে পথ ছেড়ে চলে যেতে বলল । ইউকেলিস একলাফে ঘোড়া থেকে নেমে এল । পাশে দিয়ে সে কোথাও যাচ্ছিল এবং এখানকার দৃশ্যটা দেখে ঘোড়ার গতি বদল করে এখানে চলে এল । হতে পারে, সে মেয়েগুলোকে পর্যবেক্ষণ করতে এসেছিল এবং তারও মনোবাঞ্চা আপন দড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।