অনিঃশেষ আলো ১৪৮ অভিজ্ঞ । রাষ্ট্রের জটিল-কঠিন সমস্যার সুষ্ঠু ও বাস্তবসম্মত সমাধান দেওয়ার মতো মাথা তার ছিল | ফলে হেরাকুল তাকেই নিজের স্থুলাভিষিক্ত স্থির করেছিলেন । ইউকেলিস হেরাক্ল-এর আরেক স্ত্রীর সন্তান । তার মা অত্যন্ত চতুর ও সতর্ক নারী ছিল । প্রাসাদ ষড়যন্ত্রে তার মাথা খুব কাজ করত । তার মনে অনেক বড় দুঃখ ছিল, হেরাক্ল কুস্তুস্তিনকে স্থলাভিষিক্ত নিযুক্ত করলেন । ইউকেলিসের মায়ের এঁকাস্তিক কামনা ছিল, তার পুত্রকে স্থলাভিষিক্ত নিযুক্ত করা হোক । ইতিহাসে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায় না, ইউকেলিস নিজেও স্থলাভিষিক্ত হতে আগ্রহী ছিল কি-না । কিন্তু তার মায়ের চিন্তা ছিল অন্যরকম । ইউকেলিসের একটা শারীরিক ত্রুটি ছিল, যা কিনা বড় ধরনের একটা অক্ষমতা বলে বিবেচিত ছিল । তার বাম বাহুটা জন্মগতভাবেই বেকার ছিল এবং একদম শুকনা ছিল । হেরাক্ল তার মাকে এই অজুহাতই ব্যক্ত করেছিলেন যে, একজন আধখানা মানুষকে তিনি তার এত বড় সাম্রাজ্যের রাজত্বের স্থলাভিষিক্ত বানাতে পারেন না। কিন্ত ইউকেলিসের মা এই যুক্তি মানতে নারাজ ছিল । ইউকেলিসের একটি কৃতিত্ব ছিল, সে শুধু ডান বাহু দ্বারাই তরবারিচালনা ও শরনিক্ষেপ করত এবং একটা নিশানাও তার ব্যর্থ হতো না। সোজা কথায় বলা চলে, ছেলেটা উভয় বাহুর অধিকারী একজন সুদক্ষ মানুষেরই মতো তরবারিচালনা ও বর্শাবাজি করতে সক্ষম ছিল। অনুরূপ অশ্বারোহণেও সে একজন অভিজ্ঞ শাহসাওয়ার হিসেবে গড়ে উঠেছিল । শুধু ডান হাতে ঘোড়ার লাগাম ধরে রাখত । এই যোগ্যতায় বেশ কবার সে পরাকাষ্ঠাও দেখিয়েছিল । শুধু তিরন্দাজিই একটি যোগ্যতা ছিল, যেটি তার দ্বারা হতো না। কারণ, একাজে উভয় বাহুরই প্রয়োজন পড়ে । এক বাহুতে তিরন্দাজি করা যায় না । আকার-গঠন ও দৈহিক আকর্ষণে ইউকেলিস কুস্তস্তিনের চেয়ে অধিক মনকাড়া ছিল । পিতাকে বেশ কবারই বলেছিল, আমাকে রণাঙ্গনে পাঠান । কিন্তু হেরাক্ল এই ঝুঁকি বরণ করে নিতে প্রস্তুত হলেন না। রোমানদের ভাষায় সে যে-নামে বিখ্যাত হয়ে গিয়েছিল, তার অর্থ হলো “একবাহু রাজকুমার? । সস সং কুস্তস্তিন রণাঙ্গন থেকে বাজিস্তিয়া যাচ্ছিল । নগরীর কাছঘেষে একটা নদী প্রবহমান ছিল, যেটা কতগুলো চটানের মধ্য দিয়ে ঘুরে-ফিরে, এঁকে-বেঁকে সামনের দিকে এগিয়ে গেছে । নদীর কূলে-কুলে এত ঘন ঝোপ-জঙ্গল যে, দূর থেকে তার ফাক গলে কিছুই দেখা যায় না । জায়গাটা বেশ সুন্দর ও মনোরম । এ-জায়গাটারই কোলঘেঁষে কুস্তস্তিনের পথ অতিক্রম করতে হবে । এখন সে আরও কাছাকাছি চলে এসেছে । হঠাৎ এমন এক অষ্রহাসি ও কিছু শোর তার কানে এসে ঢুকল, যেন কয়েকটা কিশোরী-তরুণী নদীতে গোসল করছে আর খেলা করছে। দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।