Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ১৪৭ সংখ্যা চার হাজারের বেশি নেই । আর এটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী এবং দূরত্বের দিক থেকেও. কাছাকাছি । এই বাহিনীটা দেখামাত্র তিনি হেম্স নগরী অবরোধ করার এবং আক্রমণ চালিয়ে তাকে পদানত করার পরিকল্পনা ঠিক করে নিলেন। অল্প কদিন পর মিশর থেকে চার হাজার অশ্বারোহী বাহিনীর একটা সহযোগী সেনাদল পৌঁছে গেল । হেরাক্ল এই সাহায্য চেয়ে পাঠিয়েছিলেন । তার কমান্ডার সম্রাট হেরাক্ল-এর পুত্র কুস্তস্তিন । হেরাক্ল কাবায়েলি বাহিনীকেও তার হাতে তুলে দিলেন । এভাবে কুস্তস্তিন নিজের ৰাহিনী ছাড়া অতিরিক্ত কাবায়েলি বাহিনীটারও কমান্ডার হয়ে গেল । হেরাক্ল তার পুত্রকে প্রয়োজনীয় সমস্ত নির্দেশনা প্রদান করে এবং হেমৃস আক্রমণের পরিকল্পনা বুঝিয়ে দিয়ে সেই স্থানটাতে পাঠিয়ে দিলেন, যার আলোচনা আপনারা ইতিমধ্যে পাঠ করেছেন । এই পার্বত্য অঞ্চলে দূর-দূরাস্ত থেকে হেম্স নগরী অবরোধ করে ফেলা হলো । এবার হেরাক্ল-এর আদেশ. অনুসারে চারদিক থেকে নগরী অভিমুখে অগ্রযাত্রা ও আক্রমণ-অর্তিযান্রের-ঙ্ময় ঘনিয়ে এসেছে। কুস্তস্তিন সকল প্রস্তুতি সম্পন্ন করে সম্রাটের আদেশ্রের অপেক্ষায় প্রহর গুনছে । সস / দেখেছিল । হেরাক্ল এই বৃদ্ধ বয়সেও একজন নারীপাগল পুরুষ । তা তার ছেলে তো এখনও টগবগে যুবক | সে ওই মেয়েগুলো সম্পর্কে জিজ্ঞেস করেছিল, এরা কারা এবং কোথা থেকে কীভাবে এসেছে? তাকে জানানো হয়েছিল, এরা কাবায়েলি মেয়ে এবং তাকে ঘটনার ইতিবৃত্ত শোনানো হয়েছিল । তার দিনচারেক পরই তাকে অভিযানে পাঠানো হয়েছিল ।'হেমূসের পার্বত্য এলাকায় বেশ কদিন অবস্থান করার পর কুস্তুত্তিন মনে-মনে বিরক্ত হয়ে উঠল । তার এছাড়া জার কোনো কাজ ছিল না যে, সে মাঝে-মধ্যে ঘোড়ায় চড়ে বাহিনীর মাঝে ঢুকে পড়ে তাদের পর্যবেক্ষণ করে আসত । বাহিনী কয়েক মাইল অঞ্চলের বিশাল এরিয়া নিয়ে অবস্থান করছিল । এখনও কোনো সামরিক তৎপরতা শুরু হয়নি । কুম্তস্তিন একদিন সমতট হেরাক্ল থেকে আদেশ-নির্দেশনা আনতে কিংবা বিনোদনের উদ্দেশ্যে বাজিস্তিয়া চলে গেল । এখানে বলে রাখা আবশ্যক, হেরাক্ল-এর আরও একটা পুত্র ছিল। তার একাধিক স্ত্রী ছিল এবং প্রত্যেকের সংসারে সন্তানাদি ছিল। কিন্তু এই ছেলেটা অন্যদের তুলনায় ব্যতিক্রম ও বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী | তার নাম ইউকেলিস । বয়স সবে ষোলো কি সতেরো । কিন্তু হেরাক্ল কুস্তুস্তিনকে অন্য সকলের চেয়ে বেশি স্লেহ করতেন। কুস্তস্তিন সমরবিদ্যায় বিশেষ পারদর্শিতা ছাড়াও রাষ্ট্রপরিচালনায়ও দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।