Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৪৬ এনেছি যে, এরা আমাদের সন্ত্রম, যারা কিনা এই চলমান যুদ্ধে নিরাপত্তাহীনতায় ভূগছে। যুদ্ধের কারণে এই নিষ্পাপ তরুণী-যুবত্ী মেয়েগুলোর জীবন ও সম্ভ্রম অনিরাপদ হয়ে পড়েছে । আমরা এদের ও এদের মতো হাজার-হাজার কন্যার ইজ্জত রক্ষায় আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি । আপনি আমাদের সাহায্য করুন; আমরা আপনাকে সাহায্য দেব। এই যুদ্ধে হাজার-হাজার লড়াকু যুবক আপনাকে আমরা নিবেদন করব । সেই সাক্ষাতেই হেরাক্ল উক্ত কাবায়েলি নেতাদের সঙ্গে সামরিক চুক্তি করেছিলেন এবং তাদের বলে দিয়েছিলেন, আপনারা ফিরে গিয়ে যত সম্ভব সৈন্য নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসে পড়ন। হেরাক্ল তাদের নিশ্চয়তা দিয়েছিলেন, আপনারা যদি আমাকে বিজয় ছিনিয়ে এনে দিতে পারেন, তা হলে আমি আপনাদের সবগুলো গো্রকে স্থায়ত্রশাসন দিয়ে দেব এবং আপনাদের উপর থেকে সব ধরনের করের বোঝা প্রত্যাহার করে নেব । ফিরে যাওয়ার সময় হলে কাবায়েলি নেতারা বললেন, আমাদের মেয়েগুলোকে বের করে দিন; আমরা ওদের সঙ্গে করে নিয়ে যাব । কিন্তু হেরাক্ল-এর এক উপদেষ্টা পরামর্শ দিল, সফর অনেক দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ । এমন হতে পারে, পথে আপনারা সুসলমানদের হাতে পড়ে যাবেন আর তারা আপনাদের হত্যা করে মেয়েগুলোকে নিয়ে যাবে । তার চেয়ে বরং ভালো হবে, এদের আপনারা এখানেই রেখে যান; এখানেই এরা নিরাপদ থাকবে । হেরাক্ল-এর প্রতি কাবায়েলি নেতাদের আস্থা ছিল । তারা প্রস্তাবটা মেনে নিল এবং মেয়েগুলোকে ওখানে রেখে এল । দুজন এঁতিহাসিক লিখেছেন, উপরে-উপরে এই প্রস্তাব একজন উপদেষ্টা দিয়েছিল বটে; কিন্তু আসলে এটা ছিল সম্রাট হেরাক্ল-এর মনের এঁকান্তিক বাসনা যে, এমন রূপসী তরুণী মেয়েগুলোকে হাতছাড়া হতে দেওয়া যায় না। উপদেষ্টাকে দিয়ে হেরাক্লই প্রস্তাবটা উপস্থাপন করিয়েছিলেন । হেরাক্ল রাজা ছিলেন । বাজিস্তিয়ায় তার মহল ছিল । তিনি ভাবলেন, এমন চিত্তহারী রূপবতী মেয়েগুলো কাবায়েলিদের তাবু ও ঝুপড়িতে ভালো মানাবে না । এরা তো রাজপ্রাসাদে শোভা পাওয়ার মতো জিনিস। | নেতারা চলে গেল । দিনকততক পর যখন আবার এল, তখন তাদের সঙ্গে অন্তত ত্রিশ হাজার যোদ্ধা যুবকের এক বিশাল বাহিনী, যাদের কমপক্ষে অর্ধেকই অশ্বারোহী । হেরাক্ল বাইরে এসে বাহিনীটা দেখলেন । খুশিতে তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল । এই আনন্দ-দীপ্তিতে অহমিকার রং পরিস্ফুট ছিল | মনে-মনে স্থির করে নিলেন, এই বাহিনী দিয়ে যুদ্ধ করাতে হবে । বোধহয় তার জানা ছিল, হেমৃসে মুসলমানদের দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।