Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ও ১৪৫ নিয়েছিল। অবশিষ্টরা এখনও সংশয়ের দোলাচলে দোলায়মান । তাদের মাঝে যাদের সামান্য বিবেক ও চেতনা ছিল, তারা বলল, এখনও সময় আছে; আমরা ফিরে যাই । হেরাক্ল-এর বাহিনী যুদ্ধ করার সক্ষমতা হারিয়ে ফেলেছে । এই বাহিনী লড়াই করার পরিবর্তে পালাবার পথ খুঁজবে । আর হেরাক্ল-এর বাহিনী যদি পিছপা হয়েই যায়, তা হলে মুসলমানরা আমাদের বসতিগুলোকে আস্ত রাখবে না । এই সংশয়-সন্দেহগুলো কাবায়েলি সৈন্যদের মাঝে সেই দশ-বারোজন মুজাহিদ প্রগার করে ফিরছিলেন, যাদের হযরত আবু উবায়দা (রা.) এ-জাতীয় নাশকতা ও চরবৃত্তির জন্য ওখানে প্রেরণ করেছিলেন। তারা সব কজন ওখানে একত্রে পৌঁছাননি । একজন-একজন, দুজন-দুজন করে গিয়ে পৌঁছেছিলেন। গিয়ে তারা ছুড়ে দিতেন, তোমার গোত্র কোনটা তা-ই আগে বলো । তারা তাদের গোত্রের নাম বললে তখন মুজাহিদরা দূরের কোনো একটা অখ্যাত গোত্রের নাম বলতেন । এই মিশনে মুজাহিদরা বেশ সাফল্য অর্জন করছিলেন । তারা খ্রিস্টান গোত্রগুলোর মাঝে হতাশা ছড়িয়ে দিতে শুরু করেছিলেন । তার বিরোধিতা ও প্রতিবাদ তেমন একটা হতো না। ইতিহাসের ভাষ্যমতে এর তাৎপর্য হলো, ওই গোত্রগুলোর অধিকাংশ সদস্য তখনও সংশয়াপনন ও দ্িধাগ্রস্ত ছিল । পবিত্র কুরআনে আল্লাহপাক মুজাহিদদের জন্য সুসংবাদ ঘোষণা করেছেন, যারা আল্লাহর রাহে জিহাদ করে, আল্লাহ তাদের জন্য পথ খুলে দেন এবং তিনি তাদের সঙ্গী হয়ে যান। হেমূস নগরীর অদূরে পর্বতময় এলাকায় মহান আল্লাহর এই ঘোষণা বাস্তবরূপে প্রতিভাত হলো । এর সূচনা হয়েছিল বাজিস্তিয়া থেকে । এই বইয়ের বিগত অধ্যায়ে আপনারা পড়ে এসেছেন, আল-জাযিরার বড়-বড় কতগুলো গোত্রের পচিশ-ত্রিশজন নেতা বাজিস্তিয়ায় রোমস্ম্বাট হেরাক্ল-এর সঙ্গে দেখা করতে গিয়েছিল । গিয়েছিল তারা হেরাক্লকে মুসলমানদের বিরুদ্ধে সামরিক সাহায্য প্রদানের প্রস্তাব নিয়ে | সে-সময় তাদের সঙ্গে পঁচিশজন অতিশয় রূপসী যুবতী মেয়ে ছিল, যাদের মুখাবয়ব থেকে নিম্পাপতা ঝরছিল । তাদের কয়েজন এমন ছিল যে, বয়স তাদের এখনো কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করেনি ৷ এই মেয়েগুলোকে তারা হেরাক্ল-এর দরবারে উপস্থাপন করেছিল এবং বলেছিল, এরা আপনাকে সাহায্য করতে এসেছে। হেরাক্‌ল সেই মেয়েগুলোকে দেখে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি এই মেয়েগুলো আমার জন্য উপহার এনেছ? এক প্রবীণ খ্রিস্টান নেতা উত্তর দিয়েছিল, আমরা আপনার বাহু শক্ত করতে এসেছি । আর এই মেয়েগুলোকে আপনার জন্য উপহার আনিনি | এরা আমাদের ঝি-কন্যা । আপনার কাছে আমরা এদের এটা দেখাতে অনিঃশেষ আলো-১ /১০ ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।