৯. অনিঃশেষ আলো $ ১৪৪ হযরত ওমর (রা.) মদীনা ও মদীনার আশপাশের অথজাযলো ৬ মুজাহিদ সংগ্রহ করে তাদের নিয়ে একদিন হেমূসের উদ্দেশ্যে রওনা হয়ে সে-সময় আমীরুল মুমিনীনের সঙ্গে কতজন সৈন্য ছিল কিংবা কতজন আর কতজন আরোহী মুজাহিদ ছিল কোনো এঁতিহাসিকই এই তথ্য লিখেননি । সবাই শুধু এটুকুই লিখেছেন যে, একটি ফৌজ গঠন করে আমীরুল মুমিনীন হেমূসের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন । ইতিহাস দ্বারা এও জানা যাচ্ছে, আমীরুল মুমিনীন দামেশৃকের পথ ধরে রওনা হয়েছিলেন । যেহেতু তিনি সাথে করে একটি বাহিনী নিয়ে যাচ্ছিলেন, তাই চলার গতি অতটা দ্রুত ছিল না, যতটা একজন দূতের হতে পারে । সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর মনে সাহস সধ্যার করার জন্য তিনি আগে একজন দূত হেমূসের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন এবং তাকে বার্তা দিয়েছিলেন, আমীরুল মুমিনীন কিছু সৈন্য নিয়ে হেমূস আসছেন । দূতকে বিশেষভাবে বলে দেওয়া হলো, তুমি যত তাড়াতাড়ি পার গন্তব্যে পৌছে যাও । ইতিহাস দ্বারা আরও একটি তথ্য জানা যাচ্ছে, সিপাহসালার আবু উবায়দা (রা.)- এর বার্তাটি যখন আমীরুল মুমিনীনের হস্তগত হয়েছিল এবং সংবাদ পেয়ে তিনি বিচলিত হয়ে উঠেছিলেন, সে-সময় থেকে তিনি বারবার পবিভ্র কুরআনের একটি আয়াত আওড়াতে থাকেন এবং যে-কাউকে এই আয়াতটি পড়ে শোনাতে থাকেন- “যারা আমার মাঝে জিহাদ করল, আমি অবশ্যই তাদেরকে আমার পথগুলো দেখিয়ে দেব । আর আল্লাহ সৎকর্মশীল বান্দাদের সঙ্গে থাকেন ।' আমীরুল মুমিনীন একথাটিও বারবার বলতে থাকেন যে, তোমরা নেক আমলের আঁচল পরিত্যাগ করো না। আল্লাহ আমাদের সঙ্গে আছেন । সত ক জিহাদের এই কাহিনীকে এবার আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে হেমূস থেকে সামান্য দূরে পার্বত্য এলাকায় হেরাক্ল-এর বাহিনী ও আল-জাধিরার ব্রিস্টান কাবায়েলি সেনারা হেমূস অবরোধ করে বসে ছিল এবং হেরাক্ল-এর আদেশের অপেক্ষা করছিল । কিছুদিন যাবত কাবায়েলি সৈন্যদের মাঝে একটা চাপা গুপ্রন শোনা যেতে লাগল যে, এই রোমানদের কোনো ভরসা নেই; এদের কোনোমতেই বিশ্বাস করা যায় না। হেরাক্ল তার পরাজয়কে বিজয়ে পরিবর্তন করতে চাচ্ছেন । তিনি যদি জয়যুক্ত হয়ে যান, তা হলে করের বোঝা চাপিয়ে আবার তিনি প্রজাদের চুষতে শুরু করবেন । অপর দিকে এই পরাজয়ের প্রতিশোধ নিতে মুসলমানরা আল-জাধিরার এই বসতিগুলোকে গুড়িয়ে দেবে, তাতে কোনো সন্দেহ নেই । এই গুজব কোথা থেকে এবং কীভাবে প্রচার পেয়েছিল, ইতিহাসে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি । কয়েকটা গোত্র এই গুজবকে সত্য বলে বিশ্বাস করে দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।