টি ৯ অন্িঃশেষ আলো $ ১৪৩ র্পর্রোহী নয দিয়ে আল-জাযিরায় সেই কাবায়েলি অঞ্চপগুলোতে পাঠিয়ে দিন, যারা ধেররোক্ল-এর সাহায্যে ত্রিশ হাজার সৈন্য প্রেরণ করেছে। সুহাইল ইবনে আদীকে যাকা আর আব্দুল্লাহ ইবনে গাস্সানকে নাঈন অঞ্চলে প্রেরণ করুন । উভয় সালান্ন কাবায়েলিদের বসতিগুলোর উপর আক্রমণ চালাবে । যদি তারা মোকাবেলা করে, তা হলে লড়াই করবে । যদি অস্ত্রসমর্পণ করে, তা হলে তাদের যুদ্ধবন্দি বানাবে । যদি তারা মোকাবেলায় দৃঢ়তা প্রদর্শন করে, তা হলে বসতিগুলোকে ধ্বংস করে দেবে । এই অভিযান সফল করে সুহাইল ইবনে আদী হাররান আর আব্দুল্লাহ ইবনে গাস্সান রুহা চলে যাবে । আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) পত্রে এই আদেশটিও লেখালেন যে, সালার অলীদ ইবনে উত্বা আল-জাধিরার সেই অমুসলিম আরবদের অঞ্চলে গিয়ে হামলা করুক, যেখানে দুটি গোত্র বদু'ধ্রবি'আ ও বনু তানুখ বাস করে । তিনি অভিমত ব্যক্ত করলেন, আমার জানামতে এই দুটি গোত্র অন্যান্য গোত্রগুলোকেও হেরাক্ল-এর সহযোগিতায় প্রস্তুত করছে এবং হেমূস আক্রমণে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে । কাজেই এদেরও দমন করা একান্ত জরুরি | কারণ, এরা নিজেদের বড় বেশি শক্তিশালী মনে করে । হযরত ওমর (রা.) আদেশনামায় লিখেছেন, সালার ইয়াজ ইবনে গানাম এই বাহিনীর সিপাহসালার হবে এবং সব কজন সালার তার আদেশ অনুযায়ী কাজ করবে । এই বার্তা নিয়ে দূত রওনা হয়ে গেলেন। সং সং ক সিপাহসালার সা'দ ইবনে আবী ওয়াক্কাস (রা.)-এর কাছে এই বার্তাটি পৌছামাত্র তিনি তার বাস্তবায়ন শুরু করে দিলেন । হযরত ওমর (রা.) যে-কজন সালারকে দায়িত্ব প্রদান করেছিলেন, আবু উবায়দা (রা.) তাদের সবাইকে কর্তব্য বুঝিয়ে দিয়ে আদেশ জারি করলেন, আপনারা যার-যার অঞ্চলে পৌছে যান । সা'দ ইবনে আবী হি ভিত প্হরাজি্রাটিহাত 1 কিন্ত এতসব ব্যবস্থা করেও আমীরুল মুমিনীন হযরত ওমর রো.) স্থির হতে পারলেন না। “আমার ভাইয়েরা!'- আমীরুল মুমিনীন তার উপদেষ্টাদের বললেন- “আমীনুল উম্মত'কে এই সঙ্গিন মুহূর্তে আমি নিঃসঙ্গ থাকতে দেব না । আরও কিছু সৈন্য নিয়ে আমি নিজে হেমৃস যাব ।' “আমীনুল উম্মত' হযরত আবু উবায়দা (রা.)-এর উপাধি। আল্লাহর রাসূল (সা.) তাকে এই উপাধি প্রদান করেছিলেন । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।