অনিঃশেষ আলো $ ১৪২ “আল্লাহর কসম!'- আমীরুল মুমিনীন বললেন- “আমার চিন্তা আর আপনার চিন্তা এক হয়ে গেছে! চিন্তায় মিল থাকলে কাজে বরকত আসে | আমরা কাবায়েলিদের বসতিগুলোর উপর আক্রমণ চালালে তারা ফিরে আসতে বাধ্য হবে বটে; কিন্তু হেরাক্ল তাদের সঙ্গ দেবে না । আর তারা যে ফিরে আসবে, তাতে কোনো সন্দেহ নেই । তখন আবু উবায়দা আমাদের প্রেরিত সহযোগী বাহিনী নিয়ে নিজেরা এগিয়ে গিয়ে হেরাক্ল-এর উপর চড়াও হবে । তারপর হেরাক্ল-এর জন্য এছাড়া আর কোনো গতি থাকবে না যে, সে তার বাহিনীকে জাহাজে ভরে মিসরের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে । আমাদেরকে একথাটিও মনে রাখতে হবে, শাম এখন আমাদের । কাজেই ওখানকার যারা এই উদ্দেশ্যে আমাদের শক্রর কাছে গিয়ে হাজির হয়েছে যে, তারা আমাদের উপর জবাবি আক্রমণ চালাবে আর এদের সামরিক সাহায্য দেবে; এ তো বিদ্বোহ। এই লোকগুলো বিদ্রোহী । এরা গাদ্দার- বিশ্বাসঘাতক । এদের শায়েস্তা করা আমাদের অধিকারও, কর্তব্যও 1 সস সং কোন সালার কোথায় আছেন, কার কাছে কতসংখ্যক সৈন্য আছে এবং তাকে এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে পাঠানো সম্ভব কি-না সব রেকর্ড আমীরুর মুমিনীন- এর কাছে আছে । বালাযুরি তো এতটুকু পর্যস্ত লিখেছেন যে, হযরত ওমর (রা.) এ- জাতীয় বিষয়ের বিস্তারিত বিবরণ ও সংখ্যা-শুমার আপন মস্তিষ্কের বালামে সংরক্ষিত রাখতেন এবং যখনই সে-বিষয়ে কথা বলা শুরু করতেন, তখন মনে হতো, সেই রণাঙ্গনটি তার চোখের সম্মুখে রয়েছে এবং তিনি চাক্ষুষ দেখে-দেখে অবস্থার বিবরণ প্রদান করছেন । এখান থেকেই কিছু বর্ণনা জন্ম নিয়েছে, যেগুলোর কোনোটি বাস্তব, কোনোটা মনগড়া । সেসব বর্ণনা ছারা এই বাস্তবতা প্রমাণিত হচ্ছে, হযরত ওমর (রা.)-এর দুশমনের জয়-পরাজয়ের প্রতি এতটা নজর থাকত যে, শুধু মানসিকভাবেই নয়- শারীরিকভাবেও তিনি নিজেকে রণাঙ্গনে উপস্থিত আছেন বলে কল্পনা করতেন। অপর এক এঁতিহাসিক তাবারি লিখেছেন, আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) যখন সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর বার্তা অনুপাতে নানা আদেশ-নিষেধ জারি করছিলেন এবং এটা-ওটা পদক্ষেপ গ্রহণ করছিলেন, তখন মনে হচ্ছিল, যেন তিনি মদীনায় আপন ঘরে উপবিষ্ট নেই- তিনি রণাঙ্গনগুলোর কাছাকাছি এমন কোনো এক উঁচুতে বসে আছেন, যেখান থেকে সমস্ত রণাঙ্গন দেখা যাচ্ছে আর তিনি সেই অনুপাতে নির্দেশনা জারি করছেন । হযরত ওমর (রো.) ইরাক ও ইরানের রণাঙ্গনের সিপাহসালার সা'দ ইবনে আবী ওয়াককাস (রা.)-এর নামে পত্র লিখলেন । তাতে তিনি এই আদেশ প্রদান করেছেন যে, সালার সুহাইল ইবনে আদী ও আব্দুল্লাহ ইবনে গাস্সানকে চার হাজার করে দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।