অনিঃশেষ আলো $ ১৪১ বর্তমানকার এই পরিস্থিতি তার বিচক্ষণতা ও দূরদর্শিতার বিরাট এক পরীক্ষা । তিনি “পিছুহটা' ও “পরাজয়” এই শব্দদুটোর নামও শুনতে রাজি ছিলেন না ।কিন্তু এ তো হলো আবেগের ব্যাপার । বাস্তবতা যা তার চোখের সামনে ভেসে উঠছিল, তা হলো, তিনি দেখতে পাচ্ছিলেন, হেম্্স থেকে আমাদের পা উপড়ে যাচ্ছে । তারপর না- জানি আমাদের কোন পর্যস্ত পেছনে সরে আসতে হয় । পাছে এমন যেন না হয় যে, ইরান থেকে ফৌজ বের করে ওখানে পাঠাতে বাধ্য হন আর ইরানস্মাট আবার মাথা তুলে দীড়িয়ে যাবেন এবং ইরাকের বিজিত অঞ্চলগুলোর উপর পুনরায় কা প্রতিষ্ঠিত করে নেবেন। “আমার ভাইয়েরা! আমীরুল মুমিনীন হযরত ওমর (ো.) উপদেষ্টাদের বললেন- “আল্লাহর কসম, এই সমস্ত ষড়যন্ত্রের হোতা আল-জাধিরার কাবায়েলিরা | তারা অধিকাংশই খ্রিস্টান । তারা চাচ্ছে না, ইসলাম ওই অঞ্চল পর্যস্ত পৌছে যাক । তারা হেরাক্লকে উসকানি দিয়েছে এবং তাকে কমপক্ষে ত্রিশ হাজার সৈন্য দিয়ে মুসলমানদের শাম থেকে উৎখাতের চক্রান্ত এঁটেছে। আমার কাছে খবর আছে, হেরাক্ল-এর মাঝে এতটা দম ছিল না যে, সে আর কোথাও আমাদের মুজাহিদদের উপর জবাবি আক্রমণ চালাবে । তার ও তার বাহিনীর কোমর ভেঙে গেছে । তার বাহিনীর বেশিরভাগ সৈন্য আমাদের হাতে প্রাণ হারিয়েছে । অনেকে আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছে। যারা অক্ষত জীবিত আছে, তাদের যুদ্ধ করার চেতনা বিনষ্ট হয়ে গেছে। মিসর থেকে সে যে-কজন সৈন্য পেয়েছে, তারা তার মৃত পরিকল্পনায় কিছুটা প্রাণ সঞ্চার করে থাকবে মাত্র । আর সেই শোচনীয় সময়টাতেই এই কাবায়েলিরা তার কাছে গিয়ে হাজির হয়েছে এবং এত বিরাট একটা বাহিনী দিয়ে তার মধ্যকার দন্ত-অহমিকার পশুটাকে আবার জীবিত করে তুলেছে । “আপনারা জানেন, কাবায়েলিদের এলাকাটা যুদ্ধ থেকে নিরাপদ রয়েছে । তাদের তিনটি বসতি আমাদের বিরুদ্ধে আমাদের শক্রদের সঙ্গ দিয়েছিল । কিম্ত তারপরও শক্ররা' পরাজিত হয়ে পিছপা হতে বাধ্য হয়েছিল । তখন আমরা সেই তিনটি বসতিকে ধ্বংস করে দিয়েছিলাম । অবশিষ্ট সবগুলো বসতি তাদের নিরাপদ | এখন আমাদের বুদ্ধি খুজে বের করতে হবে, কীভাবে রোমানদের থেকে এই কাবায়েলিদের বিচ্ছিন্ন করা যায় ।' “সেই বসতিগুলোর উপর আক্রমণ চালানো হোক'- এক উপদেষ্টা বললেন- “এখনও তারা যুদ্ধের স্বাদ উপভোগ করেনি ধ্বংসপ্রাপ্ত তিনটি বসিত ছাড়া । আমরা যদি তাদের উপর আপদ হয়ে আপতিত হই, তা হলে যে-ত্রিশ হাজার কাবায়েলি বাজিস্তিয়ায় হেরাক্ল-এক সাহায্যে গেছে, তারা ফিরে আসতে বাধ্য হবে ।' দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।