অনিঃশেষ আলো $ ১৪০ “আল্লাহর কসম!- আমীরুল মুমিনীন বিস্তারিত শুনে বললেন- “আমি নিজেরই ভেতর থেকে ইঙ্গিত পাচ্ছিলাম, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে । আমি কেন আল্লাহপাকের শোকর আদায় করব না যে, তিনি আমাকে এতটুকু বিচক্ষণতা ও দূরদর্শিতা দান করেছেন । তার প্রতিরক্ষা ব্যবস্থা আমি আগেই চিন্তা করে রেখেছি । আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) যে-প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি ইঙ্গিত করেছিলেন, ইতিহাসে তার উল্লেখ যদি এক-দুজন এঁতিহাসিক করতেন, তা হলে না হয় আমরা তাদের সূত্র বর্ণনা করতাম । কিন্তু শুধু মুসলিম এঁতিহাসিকর্মণই নন, ইউরোপিয়ান অমুসলিম এতিহাসিকরাও হযরত ওমর (রো.)-এর সামরিক দূরদর্শিতা ও বিচক্ষণতার ভূয়সী প্রশংসা করেছেন যে, তিনি প্রতিটি রণাঙ্গনের প্রতিটি কোণ পর্যস্ত সহযোগী বাহিনী পৌছানোর ব্যবস্থা করে রেখেছিলেন । সবচেয়ে বড় ব্যবস্থাপনাটি ছিল, তিনি বসরা ও কৃফাকে এমনভাবে আবাদ করেছিলেন যে, এই অঞ্চলদুটোতে বড়-বড় কতগুলো ছাউনি স্থাপন করে রেখেছিলেন এবং কোনো অমুসলিমকে সেখানে বসতি গড়তে দেননি, যাতে শক্ররা বুঝতে না পারে, এখানে কী আছে এবং কী হচ্ছে। এ ছাড়া আরও সাতটা শহর ছিল, যেগুলোর প্রতিটা শহরে বিশেষ পরিস্থিতির জন্য তিনি চার হাজার করে অশ্বারোহী মুজাহিদ প্রস্তুত রেখেছিলেন । তাদের জন্য আদেশ ছিল, তোমরা প্রতিটি মুহুর্তে অন্ত্রসজ্জিত হয়ে প্রস্তুত থাকবে, যাতে যখনই কোথাও থেকে সাহায্যের আবেদন আসবে, যেন নিকটতম শহর থেকে অন্তত চার হাজার সৈনিক তৎক্ষণাৎ রওনা হয়ে যেতে পারে এবং একটি মুহূর্তও নষ্ট না করে সেখানে পৌছে যেতে পারে, যেখানকার প্রয়োজন তাদের ডাকছে । আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) তখনই হযরত সাদ ইবনে আবী ওয়াক্কাস (রা.)-এর কাছে বার্তাসহ একজন দূত পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন, এই বাতাটি পাওয়ামাত্র আপনি কা'কা' ইবনে আমরকে চার হাজার অশ্বারোহী মুজাহিদ দিয়ে হেমৃস পাঠিয়ে দিন। ওখানে আবু উবায়দা শক্রর বেষ্টনিতে আটকা পড়েছে এবং সাহায্য পৌছবার আগেই না জানি ওখানে কোন পরিস্থিতি তৈরি হয়ে যায়! সা'দ ইবনে আবী ওয়াককাস (রা.) সে-সময় মাদায়েনে ছিলেন এবং যরতুশৃত ধর্মের অনুসারীরা সেখান থেকে পালিয়ে গিয়েছিল । অনুরূপভাবে ইরানের কেসরাও পরাজয়বরণ করেছিলেন এবং ইরাক মুসলমানদের কক্জায় এসে পড়েছিল । কা'কা' ইবনে আমর তখন কৃফায় অবস্থানরত ছিলেন । সা'দ ইবনে আবী ওয়াককাস আমীরুল মুমিনীন-এর পত্র পেয়ে একটি মুহূর্তও বিলম্ব না করে একজন দূত কৃফায় পাঠিয়ে দিলেন । সে-সময় হযরত ওমর (রা.)-এর কাছে তার উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন । আমীরুল মুমিনীন যেকোনো গুরুতুপূর্ণ কাজে তাদের থেকে পরামর্শ গ্রহণ করতেন । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।