Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৪. 'না'- খালিদ ইবনে অলীদ বললেন- “আমারও কিছু বলবার আছে । কথা আমিও বলব । আমি তোমাকে এমন কিছু কথা বলব, যা তুমি ছাড়া অন্য কারও কাছে ব্যক্ত করা সম্ভব নয় । তুমি তোমার বক্তব্য শেষ করো; তারপর আমার কথা শুরু করব ।' “কয়েকজন লোক আমার সঙ্গে যেতে প্রস্তুত হয়ে গেল'- আমর ইবনে আস আবার বলা শুরু করলেন- “আমরা ব্যবসাকে বাহানা বানালাম এবং রওনা হলাম । তোমার সম্ভবত হাবশার পথঘাট চেনা থাকবে । আমরা সমুদ্বের কূল ধরে-ধরে এগিয়ে গিয়ে ইয়েমেনে প্রবেশ করলাম এবং পরে আদ্ন গিয়ে পৌঁছলাম । আমরা আদ্‌নের সন্নিকটে সেই স্থানটাতে গিয়ে উপনীত হলাম, যেখানে সমুদ্রের ব্যস খুবই কম । বড় একটা পালতোলা নৌকোয় করে আমরা নদীটা পার হলাম । 'এবার আমাদের স্থল পথের সফর শুরু হলো । আমরা তিন জায়গায় যাত্রাবিরতি দিয়ে-দিয়ে হাবশার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছে গেলাম । তুমি নিশ্চয় অনুমান করতে পারছ আমাদের এই সফর কত দীর্ঘ ও কঠিন ছিল । কিন্তু আমরা সম্পূর্ণ নিরাপদে গন্তব্যে পৌঁছে গেলাম | আমরা হাবশার বাদশা নাজ্জাশির দরবারে গেলাম এবং তীর কাছে আশ্রয় প্রার্থনা করলাম । একথাও বললাম যে, আমরা ব্যবসায়ী মানুষ; তাই আপনার জন্য আমরা কোনো বোঝা হব না । আমরা আপনার কাছে আশ্রয় ছাড়া আর কিছু চাইব না। নাজ্জাশি আমাদের রাষ্ট্রীয় অতিথির মতো রাখলেন । আমাদের থাকার জন্য তিনি রাজকীয় ব্যবস্থা করে দিলেন ।' “তোমার এই কাহিনী শুনতে আমার মোটেও ভালো লাগছে না' খালিদ ইবনে অলীদ বললেন- “আমি শুনতে চাচ্ছি, তুমি ফিরে এসেছ কেন আর এখন কোথায় যাচ্ছ । তুমি যদি হাবশা থেকেই এসে থাক, তা হলে মক্কায় থামলে না কেন? মকা তো তুমি অনেক পেছনে ফেলে এসেছ । তুমি বিশেষ কোনো কথা আমার থেকে লুকোচ্ছ না-কি?' “না ইবনে অলীদ!'- আমর ইবনে আস বললেন- “তুমি আমার সুহৃদ । কুরাইশের মাঝে তোমার সেই মর্যাদা আছে, যেরূপ মর্যাদার আসনে অধিষ্ঠিত আমি । মক্কা থেকে রওনা হওয়ার সময় আমি তোমাকে একথা বলিনি, আমি আজীবনের জন্য হাবশা চলে যাচ্ছি । এমন কথা আমি কাউকেই বলিনি । কিন্তু এখন আমার অন্তরে এমন একটা বিষয় উদিত হয়েছে, যার ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না । ভালোই হলো যে, তোমাকে পেয়ে গেছি ।" “তোমার সঙ্গীরা কোথায়?' খালিদ ইবনে অলীদ জিজ্ঞেস করলেন । “তাদের ওখানেই রেখে এসেছি'- আমর ইবনে আস উত্তর দিলেন-_ “আমি যে-ইচ্ছা ও সংকল্প নিয়ে ওখান থেকে এসেছি, আমার সঙ্গীদের সেটি মনঃপুত নয় । আমি ওদের সঙ্গ পরিত্যাগ করে এসেছি ।' দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।