অনিঃশেষ আলো $ ১৩৯ যেতে অপারগ হন এবং পেছনে রয়ে যান, তারা কোনো দূতের অপেক্ষায় প্রহর গুনতে থাকেন । অনেকে শহরের বাইরেও চলে যান এবং যখনই কোনো দূত এসে পৌছান, তাদের পেছনে-পেছনে ছুটতে শুরু করেন এবং ব্যাকুলভাবে জানতে চেষ্টা করেন, দূত কী সংবাদ নিয়ে এসেছেন! দূতরাও জনতার নাড়ির স্পন্দন বুঝতেন এবং সংক্ষেপে সংবাদ শুনিয়ে দিতেন । সে-সময় ইসলামের সৈনিকরা একই সময়ে দুটি রণাঙ্গনে যুদ্ধরত ছিলেন । উভয় শক্রপক্ষ বিশাল সামরিক শক্তির অধিকারী বলে বিবেচিত ছিল। তারা ছিল সেকালের দুটি পরাশক্তি । কোনো শক্তিই তাদের মোকাবেলায় দীড়ানোর দুঃসাহস দেখাত না। একটি অগ্নিপুজারি ইরানি আর অপরটি রোমান । সেই রণাঙ্গনগুলো থেকে যেকোনো সময় যেকোনো ধরনের দুঃসংবাদ আসতে পারত । সাধারণত ধারণা এটাই ছিল যে, সংবাদ খারাপই আসবে । এমন অসম লড়াইয়ে সুসংবাদের আশা করা যায় কী করে! কিম্তু অক্ষম বৃদ্ধ, নিষ্পাপ শিশু, অবলা নারী ও বিকলাঙ্গ লোকদের আস্তরিক দু'আ মুজাহিদদের সাহায্য করত । মদীনার অলি-গলিতে হই-চই পড়ে গেল, “দূত এসেছেন- দুজন দূত এসেছেন।" এই হুল্লোড় আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.)-এর কানে গিয়ে ধাক্কা দিল | তিনি দ্রুত উঠে দীড়ালেন এবং দৃতদের স্বাগত জানাতে বাইরে বেরিয়ে এলেন | তিনি সেদিকে ছুটে গেলেন, যেদিক থেকে দূতরা আসছিলেন । দুতদ্বয় তার নিকটে এসে উট থামিয়ে ফেললেন এবং উটদুটোকে বসিয়ে ধীরে-সুস্থে অবতরণ করার পরিবর্তে উটের পিঠ থেকে লাফিয়ে নেমে এলেন । “ভালো সংবাদ নিয়ে এসেছ? হযরত ওমর (রা.) জিজ্ঞেস করলেন এবং তাদের নিয়ে ঘরের দিকে হাঁটতে শুরু করলেন । “সংবাদ খারাপ নয় মহামান্য আমীরুল মুমিনীন! এক দৃত হাটতে-হাটতে বললেন- প্রত সাহায্য পৌছে গেলে আল্লাহ চাহেন তো সংবাদ শুভ হয়ে যাবে ।' “আমীরুল মুমিনীন!'- অপর দূত বললেন- 'আমরা কোথাও থেকে পিছপা হইনি । চলুন; বসে পয়গাম শোনাব । ঘরে প্রবেশ করে হযরত ওমর (রা.) দূতদের বসালেন এবং তাদের জন্য পানাহারের ব্যবস্থা করতে আদেশ দিয়ে নিজে বসে বললেন, এবার বলো, তোমরা কী বার্তা নিয়ে এসেছ। এক দূত বলতে শুরু করলেন । তিনি বিস্তারিত সংবাদ শুনিয়ে অবশেষে হেমৃস কী রকম ঝুঁকির মধ্যে নিপতিত হয়েছে, আমীরুল মুমিনীনকে তাও জানালেন । আর বললেন, আল-জাযিরার অমুসলিম কাবায়েলিরা যুদ্ধ করতে রোমানদের সঙ্গে এসে যোগ দিয়েছে । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।