Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৩৮ এসে পৌছানোর অপেক্ষা করতে হবে। যদি তার আগেই রোমান বাহিনী এসে পড়ে, তা হলে এই অবস্থাতেই লড়ে যেতে হবে এবং আল্লাহর কাছে দু'আ করতে হবে, তিনি যেন আমাদের সফলতা দান করেন । তারা দীন ও ঈমানের অধিকারী মুসলমান ছিলেন । আপন ভিটে-মাটি ও পরিবার- পরিজন ত্যাগ করে /এসে আল্লাহর পথে নিজেদের ও শক্রদের রক্ত ঝরাচ্ছিলেন। তাদের অন্তরে সম্পদ ও ক্ষমতার কোনো মোহ ছিল না । তারা রাজত্বের জন্য লড়াই করতেন না । বিশ্বময় আল্লাহর বাণী ছড়িয়ে দেওয়াই ছিল তাদের একমাত্র লক্ষ্য । ইসলামের শুরু যুগের এই মুসলমানরা বিজয়ের জন্য আল্লাহর কাছে ধরনা দিতেন, আল্লাহর সাহায্য কামনা করতেন এবং আল্লাহর কাছে দু'আ করতেন । কিন্তু তারা একমাত্র দু“আরই উপর ভরসা রাখতেন না । কুরআনের শিক্ষা সম্পর্কে তারা সম্যক অবগত ছিলেন । তারা জানতেন, কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা যতটুকু চেষ্টা করবে, আল্লাহ তোমাদের ততটুকুই দিবেন । তারা অলৌকিক কিছুর অপেক্ষায় বসে থাকতেন না। নিজের জীবন ও সম্পদ কুরবান করে তীরা ইসলামকে জীবিত রেখেছেন । নিজেদের রক্ত ঝরিয়ে নবুওতের প্রদীপকে প্রজ্ুলিত রেখেছেন । এভাবে আল্লাহর দীন ইসলাম দূর-দূরাস্ত পর্যস্ত ছড়িয়ে পড়েছিল । হযরত আবু উবায়দা (রা.) হযরত খালিদ ইবনে অলীদ (রা.)কে কানসারিন ফেরত পাঠিয়ে দিলেন যে, আপনার অনুপস্থিতিতে যেন ওখানকার প্রতিরক্ষা দুর্বল হতে না পারে। এঁতিহাসিকরা লিখেছেন, খালিদ ইবনে অলীদ (রা.) যখন আবু উবায়দা (রা.) থেকে বিদায় নিলেন, তখন তার চেহারায় এমন একটা প্রতিক্রিয়া ছিল, যেন আপন সিপাহসালারকে এমন এক কঠিন পরিস্থিতির মাঝে একাকি ফেলে যেতে তার মন সরছে না। “ইবনে জার্রাহ।'- খালিদ ইবনে অলীদ হযরত আবু উবায়দা (রা.)কে উদ্দেশ করে বললেন- “যদি আমার প্রয়োজন দেখা দেয়, তা হলে এমন দূত প্রেরণ করবেন, যে উড়ে আমার কাছে পৌছে যাবে । আর আমি তারও অপেক্ষা দ্রুতগতিতে এসে পৌঁছব ।' হযরত খালিদ ইবনে অলীদ (রা.) হযরত আবু উবায়দা (রা.)কে বুকে জড়িয়ে ধরলেন । তারপর ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আল্লাহ হাফেয বলে রওনা হয়ে গেলেন। ক সস উভয় দূত মদীনা পৌছে গেছেন । সে-সময় তারা উটের পিঠে সাওয়ার ছিলেন। দুটো উট দ্রতগতিতে ছুটে আসছে। এখন তারা একা নন । মদীনার কয়েক ব্যক্তি ও বেশ কটা বালক তাদের পেছনে- পেছনে ছুটছে । এটা নিয়ম হয়ে গিয়েছিল যে, যারা কোনো-না-কোনো কারণে যুদ্ধে ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।