অনিএশেষ আলো $ ১৩৭ সে-সময় হযরত খালিদ ইবনে অলীদ (ো.) শামের বিজিত শহর কানসারিনে ছিলেন । হেমূসের দূত তাঁর কাছে পৌঁছে গেলেন এবং তাকে হেমূসের পরিস্থিতি জানালেন । হযরত খালিদ ইবনে অলীদ (রা.) কালবিলম্ব না করে তৎক্ষণাত নায়েব সালারের হাতে কমান্ড বুঝিয়ে দিয়ে হেমূসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন । কস আবু উবায়দা (রা.) হযরত খালিদ ইবনে অলীদ (রা.)কে সামনে দেখে মনে অসাধারণ এক প্রশান্তি অনুভব করলেন । তিনি নিজেকে নিঃসঙ্গ ও কিছুটা অসহায় ভাবতে শুরু করেছিলেন । খালিদ ইবনে অলীদ (রা.) পথে কোনো বিশ্রাম না করে অত্যন্ত দ্রতগতিতে এসে পড়েছিলেন । আবু উবায়দা (রা.) বললেন, খানিক বিশ্রাম করে শরীরটা একটু ঝরঝরা করে নিন; তারপর কথা বলব । হেম্সের দিকে কত বড় একটা বিপদ ধেয়ে আসছে এবং সেই তুলনায় হেমৃসে নিজেদের সৈন্যসংখ্যা কত কম সিপাহসালার আবু উবায়দা (রা.) হযরত খালিদ ইবনে অলীদ (রো.)কে তা অবহিত করলেন । ইতিমধ্যে তিনি কী-কী পদক্ষেপ গ্রহণ করেছেন, হযরত খালিদকে তাও সবিস্তার জানালেন । “আমি যা চিন্তা করেছি, সেটি হলো'- আবু উবায়দা বললেন- “আত্তাকিয়া, হামাত, হাল্ব ও নিকটতম অঞ্চলগুলোর সমস্ত ছাউনি থেকে অর্ধেক-অর্ধেক করে মুজাহিদ হেম্সে নিয়ে আসব এবং অবরুদ্ধ হয়ে লড়াই করব ।' “অবরুদ্ধ হয়ে নয়'_ হযরত খালিদ ইবনে অলীদ পরামর্শ দিলেন'- “আমরা দুর্গের বাইরে দুশমনের মোকাবেলা করব । এরা কোনো নতুন বাহিনী নয় । এদের আমরা অনেক দূর থেকে ঠেলে-ঠেলে নিয়ে আসছি এবং শামের শেষ সীমানা পর্যস্ত এনে ঠেকিয়েছি । আমরা এদের কৌশল ও সৈন্যদের ভালো করেই জানি । এই ময়দানেও আমরা এদের পরাজিত করব ।' সকল এঁতিহাসিক লিখেছেন, হযরত আবু উবায়দা রো.) হযরত খালিদ ইবনে অলীদ (রা.)-এর পরামর্শ গ্রহণ করেননি । ওখানে হেমৃসের দু-তিনজন সালারও উপস্থিত ছিলেন । তারা সিপাহসালার আবু উবায়দা (রো.)-এর এই প্রস্তাবেরও বিরোধিতা করলেন যে, অন্যান্য জায়গা থেকে অর্ধেক করে মুজাহিদ এখানে নিয়ে আসা হবে । তারা হযরত খালিদ ইবনে অলীদ (রা.)-এর পরামর্শের ব্যাপারেও ভিন্নমত পোষণ করলেন । কারণ দেখালেন, এমনও হতে পারে, শক্রপক্ষ আগেই জেনে ফেলবে, আমরা হেমৃসকে শক্ত করার জন্য অন্যান্য অঞ্চল থেকে সৈন্য এনে এখানে সমবেত করেছি । তখন তারা সেসবের কোনো একটা অঞ্চলের উপর আক্রমণ করে সেটা দখল করে নেবে ৷ এভাবে অন্যান্য ছাউনিগুলোরও উপর হামলা চালিয়ে সফলতা অর্জন করতে পারে । সালারগণ বললেন, কোনো অবস্থাতেই অন্য কোনো নগরীর প্রতিরক্ষা দুর্বল করা যাবে না । আমাদেরকে শুধু মদীনার সাহায্য দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।