অনিঃশেষ আলো $ ১৩৬ 'কয়েককজন বিচক্ষণ লোক ঠিক করুন'_ আবু উবায়দা (রা.) বললেন- “তাদের ওখানে পাঠিয়ে দিন । ওখানে গিয়ে তারা নিজেদের কাবায়েলি খ্রিস্টান বলে পরিচয় দেবে এবং বলবে, আমরা কাবায়েলি বাহিনীতে অংশ নিতে এসেছি । আমরা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে চাই ।' সঙ্গে-সঙ্গে দশ-বারোজন মুজাহিদকে বাছাই করে প্রস্তুত করা হলো । শক্রর অঞ্চলে ছুকে পড়ার এবং ওখানকার লোকদের মাঝে মিশে যাওয়ার বেশ অভিজ্ঞতা তাদের আছে। এ-বিষয়ে তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে । তাদের তালিকার শীর্ষে আছেন হাদীদ । তাকে দায়িতু প্রদান করা হলো, যে-রোমান বাহিনীর সঙ্গে অমুসলিম কাবায়েলিরা গিয়ে মিলিত হয়েছে, তুমি তাদের মাঝে ঢুকে যাবে এবং রোমানদের বিরুদ্ধে তাদের বিভ্রান্ত করবে । কক সিপাহসালার আবু উবায়দা (রা.) অধীন সালারদের নিয়ে বৈঠকে বসলেন । সেই সঙ্গে হযরত খালিদ ইবনে অলীদ (রা.)-এর কাছে একজন দূত প্রেরণ করলেন যে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব হেমূস চলে আসুন । “আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ'_ হযরত আবু উবায়দা (রা.) সালারদের উদ্দেশে বললেন_ “আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন ধৃত রোমান সৈন্যের কা থেকে আমরা সম্রাট হেরাক্ল, তার বাহিনী ও খ্রিস্টান কাবায়েলিদের সম্পর্কে কী-কী তথ্য লাভ করেছি। প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্রাট হেরাক্ল চরম এক ছিধার মধ্যে পড়ে আছেন । কিন্তু তার উপর নির্ভর করে আমাদের এই আত্মপ্রবঞ্চনায় লিপ্ত হওয়া চলবে না যে, আমাদের জন্য কোনো ঝুঁকি নেই । আমাদের বুঝে রাখতে হবে, যেকোনো সময় হেম্স অবরুদ্ধ হয়ে পড়বে আর আমাদের সৈন্য এতই অল্প যে, আমরা সেই অবরোধ ভাঙতে সক্ষম হব না। আমি কাবায়েলিদের মাঝে মিশে তাদেরকে স্ম্রাট হেরাক্ল সম্পর্কে বিভ্রান্ত করার জন্য কয়েকজন বিচক্ষণ মুজাহিদ পাঠিয়ে দিয়েছি । মদীনার উদ্দেশ্যে প্রেরিত দূত ইতিমধ্যে অর্ধেক পথ অতিক্রম করে থাকবে বলে আশা রাখতে পারি । আপনারা আপনাদের প্রতিরক্ষার প্রস্তুতি সম্পন্ন রাখুন এবং দু'আ করুন, যেন সহযোগী বাহিনী তাড়াতাড়ি এসে পৌছয় । আর যদি সময়মতো সাহায্য না আসে, তা হলে যেন আল্লাহ আমাদের সাহায্য করেন ।' সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর অবস্থা এমন হয়ে গেছে যে, তিনি রাতের- পর-রাত যেন নির্ধুমই অতিবাহিত করছেন । দিনে-রাতে দুই থেকে তিনবার তিনি দুর্গের পাচিলের উপর উঠে দীড়াচ্ছেন এবং মদীনার পানে তাকিয়ে থাকছেন । অথচ তিনি জানেন, এত তাড়াতাড়ি সাহায্য এসে পৌছতে পারবে না। দিন চলে যাচ্ছে। দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।