অনিঃশেষ আলো $ ১৩৫ উপর আস্থা রাখা যায় না। সম্রাট হেরাক্ল তার সেনাপতিবৃন্দ ও অফিসারদের বলে দিয়েছেন, এই কাবায়েলিরা আপন ভিটেমাটি, স্ত্রী-সন্তান ও জীবন-সম্পদ রক্ষা করার খাতিরে একত্র হয়েছে । এদের মাঝে কোনো জাতীয় চেতনা নেই । না এদের নিজন্ব কোনো রাজত্ব আছে, যার জন্য লড়াই করবে । তাদের নেতারা আমাকে স্পষ্ট বলেছে, মুসলমানরা তাদের ঘর-বাড়ি ধ্বংস করে দেবে এবং তাদের মেয়েদের তুলে নিয়ে যাবে । এরা ভ্ত্রেফ নিরাপত্তা চায় । এই নিরাপত্তা যদি এরা মুসলমানদের কাছে পেয়ে যায়, তা হলে রোমানদের বিরুদ্ধে অস্ত্রধারণ করতে দ্বিধা করবে না । 'এদের মাঝে আরও একটা ক্রটি আছে। এরা ব্যক্তিগতভাবে সবাই লড়াকু ও শাহসাওয়ার হতে পারে এবং বাস্তবে এরা তেমনই । কিন্তু একটা বাহিনীর আদলে ও বিন্যাসে লড়াই করা ভিন্ন বিষয় । আগে তাদের বাহিনীর বিন্যাসে লড়াই করার প্রশিক্ষণ নিতে হবে ৷ এদের যদি এভাবেই ময়দানে নিয়ে আসা হয়, তা হলে এরা বাহিনীর বিন্যাসে নয়- একটা ভিড়ের মতো লড়াই করবে । এও জানা গেছে, এরা দেখবে, রোমান বাহিনী দৃঢ়তার সঙ্গে লড়াই করে, নাকি পালিয়ে যায় । আমাদের বাহিনী যদি জমে লড়াই না করে, তা হলে সবার আগে এই কাবায়েলিরা পালিয়ে যাবে । আর অসম্ভব নয় যে, এরা মুসলমানদের সঙ্গে গিয়ে মিলিত হবে । আজ যদি জানতে পারে, রোমানদের তুলনায় মুসলমানরা তাদের অধিক হিতকামী, তা হলে তারা রোমানদের থেকে যুখ ফিরিয়ে নেবে ।' ব্লাওতাস একসময় হেরাক্ল-এর নিরাপত্তা বাহিনীর কমান্ডার ছিল । এখন গোয়েন্দা বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা । দুজন সঙ্গীসহ হেম্সের দিকে এই তথ্য সংগ্রহের জন্য আসছিল যে, মুসলমানদের নিরাপত্তাব্যবস্থা কেমন এবং দুর্গের বাইরে তাদের কোনো বাহিনী আছে কি-না । গোয়েন্দা বিভাগের কর্মকর্তা হওয়ার কারণে স্ম্রাট পর্যায়ের তথ্যও তার জানা আছে। কিন্তু সে এই মোটা কথাটা বুঝল না যে, শারিনা তার বুক থেকে টেনে-টেনে তথ্য বের করছে। এই সাফল্যে শারিনার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা কাজ করছিল বটে; কিন্তু আসল কাজটা করছিল তার পরিবেশিত লাল পানি । রাওতাস পান করছিল আর মাতাল হচ্ছিল । যখন তার মস্তিষ্ক পুরোপুরি অকার্যকর হয়ে গেল, তখন শারিনা কক্ষ থেকে বেরিয়ে এল এবং হাদীদকে তার সাফল্যের কথা জানাল । হাদীদ শারিনাকে সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর কাছে নিয়ে গেলেন । শারিনা সিপাহসালারকে ঘটনার ইতিবৃত্ত শোনাল । আবু উবায়দা (রা.) তখনই গোয়েন্দা বিভাগের প্রধানকে ডেকে পাঠালেন এবং তাকে প্রাপ্ত তথ্য সম্পর্কে অবহিত করলেন এবং এই পরিস্থিতিকে কীভাবে কাজে লাগিয়ে উপকৃত হওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিলেন । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।