অনিঃশেষ আলো $ ১৩৪ আমাকে সিপাহসালারের কাছে নিয়ে যাবে আর তিনি আমাকে এমন শাস্তি দেবেন, যা সহ্য করা আমার পক্ষে সম্ভব হবে না।' ৃ এতক্ষণে রাওতাসের কয়েক গ্রাস পান করা হয়ে গেছে । এখন তার কথাবার্তায় কম্পন দেখা যাচ্ছে । সে তার স্বাভাবিকতা হারিয়ে ফেলেছে । 'এবার আমাকে উঠতে হবে'_ শারিনা বলল- “এখানকার কড়াকড়ি দেখো; মদও পান করতে দেয় না। জানি না, আমাদের স্ম্রাট হেরাক্ল কবে আক্রমণ চালাবেন । মুসলমানরা যদি হেম্স থেকে পালিয়ে যায়, তাহলে আমি এখানেই থাকব । তুমি আমাকে কেন বলছ না, কী কারণে আক্রমণে এত দেরি করা হচ্ছে? আমি তো ভাবছি, সুযোগ পেলে আমি হেরাক্ল-এর কাছে চলে যাব এবং বলব, এখনই সময় আপনার আক্রমণ করার | যদি এদিক-ওদিক থেকে সহযোগী বাহিনী এসে পড়ে, তা হলে আর হেম্স জয় করা সম্ভব হবে না।' 'এর কয়েকটা কারণ আছে' - নেশাগ্রস্ত রাওতাস কীপা-কীপা কষ্ঠে বলতে শুরু করল- “বড় কারণটা হলো, স্ম্রাট হেরাক্ল অনেক সাবধান হয়ে গেছেন । তিনি যতই সাহসী সম্রাট হোন-না কেন, লড়াই তো করবে সৈনিকরা । কিন্তু বাস্তবতা হন্থো, গোটা বাহিনীর উপর মুসলমানদের আতঙ্ক ছেয়ে গেছে ।' স্বাভাবিক'- শারিনা বলল- “মুসলমানরা সব কটা রণাঙ্গনে আমাদের ফৌজকে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত করেছে এবং পুরোটা অঞ্চল জয় করে নিয়েছে । ওদিকে ইরানিদেরও তারা একইভাবে পরাস্ত করে ভিটেছাড়া করেছে । এসব খবরও আমাদের সৈনিকদের কানে আসছে ।' “বিস্মিত ও আতঙ্কিত হওয়ার আরও একটা কারণ আছে'- রাওতাস বলল- বিস্ময়ের কারণ হলো, মুসলমানদের সংখ্যা আমাদের তুলনায় অনেক কম- একেবারে নগণ্য । আর আতঙ্কের কারণ হলো, এই গুটিকতক লোক এমন একটি বৃহৎ ও শক্তিধর বাহিনীকে পরাজিত করে দিল! আমাদের বাহিনীতে মুসলমানদের সম্পর্কে বিরল, বিস্ময়কর ও রহস্যময় গল্প-কাহিনী ছড়িয়ে পড়েছে । আমাদের সৈনিকরা প্রবল বিশ্বাসের সঙ্গে বলে থাকে, মুসলমানদের কাছে জিন আছে । আমরা ইরানের যতো শক্তিশালী বাহিনীকে পরাজিত করেছি । আমাদের সম্রাট আহত সিংহের মতো সর্বশেষ আক্রমণটা অবশ্যই করবেন। তিনি আপন ফৌজ ও কাবায়েলি সৈন্যদের সম্মুখে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু সামনে পা বাড়ানোর আগে বারকয়েক ভেবে নিচ্ছেন ।' “জাধিরার কাবায়েলি সৈন্যরা তো একদম তরতাজা'- শারিনা বলল- “এই সাহায্য স্ম্রাট হেরাক্র্প-এর জন্য যথেষ্ট নয় কি?' “যথেষ্ট বটে'_ রাওতাস উত্তর দিল- “কিন্তু সম্রাট এই কাবায়েলিদের ব্যাপারে আরও বেশি সতর্কতার সঙ্গে পা ফেলছেন । এ তো আমিও বলি যে, এই কাবায়েলিদের দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।