অনিঃশেষ আলো ৪ ১৩৩ এমতাবস্থায় আমি চাচ্ছি, যতটুকুই সম্ভব হোক মদপান করিয়ে তার থেকে আরও তথ্য বের করব ।' রাওতাস ঠিকই বলেছে, হেমূসে খ্রিস্টানদের বসতি আছে। কিছু মূর্তিপুজকও আছে আবার দু-চার ঘর অগ্নিপুজকও আছে এবং তাদের কাছে মদ থেকে থাকবে । “আরও একটা কথা মনে পড়েছে'- হাদীদ বলল- “তার থেকে জানতে হবে, হেম্সে হেরাক্ল-এর কোনো গোয়েন্দা আছে কি-না । যদি থাকে, তা হলে তথ্য নিতে হবে, তারা কারা । আমি তোমাকে মদ জোগাড় করে দিচ্ছি । হাদীদের জন্য এটা কঠিন কোনো কাজ ছিল না । তিনি দু-তিনটা অমুসলিম পরিবার থেকে কিছু-কিছু করে মদ সংগ্রহ করে ছোট্র একটা মশকে ভরে শারিনার হাতে তুলে দিয়ে বললেন, এগুলো তোমার কাছে রাখো; আমি আগে সিপাহসালারের কাছ থেকে অনুমতি নিয়ে নিই যে, আরও তথ্য বের করার জন্য রাওতাসকে মদ পান করানো আবশ্যক । হাদীদ সিপাহসালারের অনুমতিক্রমে পরিকল্পনা ঠিক করে নিলেন, রাওতাসকে একথা জানতে দেওয়া যাবে না, এই মদ তাকে সিপাহসালারের অনুমোদন ক্রমে পান করানো হচ্ছে । বরং উলটো তাকে এই বুঝ দিয়ে রাখতে হবে যে, আমরা তোমাকে লুকিয়ে মদ পান করাচ্ছি। প্রহরীদেরও বলে দেওয়া হলো, কক্ষে যদি তোমরা মদের ঘ্রাণ পাও, তা হলে এড়িয়ে যেয়ো ৷ ক কফ পরদিন শারিনা মদের এই মশকটা চাদরের তলে লুকিয়ে রাওতাসের কাছে গেল এবং তাকে জানাল, আমি বিরাট এক ঝুঁকি বরণ করে নিয়েছি । বলেই মশকটা বের করে তার দিকে এগিয়ে ধরে বলল, এই নাও; পান করো । কিন্তু সাবধান কেউ যেন দেখতে না পায়। রাওতাস শারিনার হাত থেকে মশকটা এমনভাবে নিল, যেন পাত্রটা সে কেড়ে নিয়েছে । শারিনা উঠে কক্ষের দরজা বন্ধ করে দিল । নেশাকাতর রাওতাস একটা মুহূর্তও বিলম্ব না কবে গ্রাসে মদ ঢেলে গলগল করে পান করতে লাগল এবং শারিনাকে বলল, তুমিও পান করো । শারিনা মদ পান করতে অস্বীকৃতি জানাল । “সামনে মদ দেখে আমি নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করছি'- শারিনা বলল- “কিন্ত আমি অপারগ । একটা ঢোকও পান করে যদি হাদীদের কাছে যাই কিংবা অন্য কারও পাশ দিয়ে অতিক্রম করি, তা হলে আমাকে ধরে ফেলবে । তারপর কেউ দেখবে না, আমি কে, কার কন্যা এবং কতখানি গুরুতৃপূর্ণ ব্যক্তি । তারা দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।