অনিঃশেষ আলো $ ১৩২ একটা দুর্বলতা যে, একে অস্ত্র বানিয়ে তার ভেতর থেকে সমস্ত গোপন তথ্য টেনে বের করে আনা যেতে পারে । এই ভাবনা ভেবে শারিনা মদের আলাপই চালিয়ে যেতে লাগল এবং এমনসব কথাবার্তা বলে যেতে শুরু করল যে, রাওতাসের মদের নেশা আগের চেয়ে বেড়ে গেল । মানুষ মদ পান করে মাতাল হয় । কিন্তু শুধু মদের আলাপ দ্বারা শারিনা রাওতাসকে মদের নেশায় পুরোপুরি পাগল করে তুলল । “কিছু একটা করো শারিনা!- রাওতাস বলল- 'এই শহরে ধ্রিস্টানরাও তো বাস করে থাকবে । আর তারা অবশ্যই মদ পান করে থাকে | যেকোনো উপায়ে হোক তুমি কোনো ধ্বেস্টান বা অন্য কোনো অমুসলিমের কাছ থেকে আমার জন্য কতটুকু মদ এনে দাও ।' “এনে তো দেব'- শারিনা বলল- “কিন্তু ধরা পড়লে আমাকে শাস্তি ভোগ করতে হবে । আমি নিজেকে এমন ঝুঁকিতে ফেলতে চাই না ।' রাওতাস শারিনার কাছে অনুনয় শুরু করে দিল। অবশেষে শারিনা বলল, আমি সর্বাত্মক চেষ্টা চালাব এবং যে করে হোক তোমাকে মদ এনে দেব । কিন্তু প্রতিদিন আনতে পারব না । সংগ্রহ করতে পারলেও তোমাকে এনে দিতে পারব না। কারণ, পাহারাদার সারাক্ষণ পূর্ণ সতর্কতার সঙ্গে দরজায় দীড়িয়ে থাকে ৷ মদের ঘ্রাণ পেলে সে সোজা ভেতরে চলে আসবে এবং মদপানের অপরাধে আমাদের দুজনকে সিপাহসালারের সম্মুখে নিয়ে দীড় করাবে | তারপর সিপাহসালার আমাদের এমন বেত্রাঘাত করবেন যে, তা সহ্য করার শক্তি আমারও থাকবে না, তোমারও না । রাওতাসের সঙ্গে কিছু সময় অতিবাহিত করে শারিনা ওখান থেকে বেরিয়ে গেল এবং হাদীদের সঙ্গে দেখা করল । বলল, যেকোনোভাবে হোক তুমি আমাকে মদের ব্যবস্থা করে দাও। হাদীদ মনে করল, শারিনা রোমান অফিসারের মনোরঞ্রনের জন্য মদ চাচ্ছে । তাই বলল, মদ পান করা একটা শাস্তিযোগ্য অপরাধ ৷ এর শাস্তি কী হতে পারে হাদীদ শারিনাকে তাও জানাল । “মদ পান করা যে শাস্তিযোগ্য অপরাধ এবং তার শাস্তি কী আমি এখানকার মহিলাদের থেকে আগেই শুনেছি'_ শারিনা বলল- “রাওতাস থেকে আমাকে আরও অনেক তথ্য বের করতে হবে । কিন্তু লোকটা মুখ খুলছে না এবং কোনো কথা জিজ্ঞেস করলেই পাশ কাটিয়ে যাচ্ছে । ভাবে মনে হচ্ছে, সে সিপাহসালারের কাছে যা-কিছু তথ্য প্রদান করেছে, তার কাছে আরও তথ্য আছে; কিন্ত দিতে চাচ্ছে না। আজ সে আমার কাছে মদ চেয়েছে এবং মদের নেশায় ভীষণ চুর হয়ে আছে। দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।