Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৩১ পরদিন শারিনা পুনরায় রাওতাসের কক্ষে গেল। রাওতাস তো যেন শারিনারই অপেক্ষায় সময় পার করছিল । আগের দিন শারিনা তার উপর এমন ক্রিয়া রেখে এসেছিল যে, রাওতাস ভীষণ অস্থিরতার সঙ্গে পরবর্তী সাক্ষাতের অপেক্ষায় প্রহর গুণতে শুরু করল । লোকটা বৃদ্ধ বা বিগতযৌবন পুরুষ নয়। এখনও টগবগে যুবক । শারিনার কথার চেয়ে বেশি প্রভাবিত হয়েছে মেয়েটার রূপ-যৌবন দ্বারা । শারিনার প্রতি কৃতজ্ঞও ছিল যে, তাকে সে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে রক্ষা করে এই রাজকীয় বিলাসবহুল কক্ষে থাকার ব্যবস্থা করেছে । আজ যখন শারিনা তার কক্ষে প্রবেশ করল, তখন আগের চেয়ে অধিক মমতার সঙ্গে জিজ্ঞেস করল, কেমন আছ; কোনো কষ্ট হচ্ছে না তো? “না'- রাওতাস বলল- “তুমি যদি আমার কাছে আসা ছেড়ে দাও, তা হলেই আমার খুব কষ্ট হবে ।' “আমি রোমান বাহিনীর আক্রমণের অপেক্ষা করছি'- “শারিনা বলল- জানি না, সম্রাট হেরাক্ল কীসের অপেক্ষায় সময় নষ্ট করছেন! হেমৃসকে অবরোধ করে ফেলার এটা খুবই উপযুক্ত সময় । নগরীর ভেতরে সৈন্যসংখ্যা খুবই কম। এরা বেশি সময় মোকাবেলা করতে পারবে না । “হয়ে যাবে'- রাওতাস অবলীলায় বলল- 'এসব হলো গিয়ে রাজা-বাদশাহ আর সেনা-অধিনায়কদের ব্যাপার-স্যাপার । তুমি এই যে সামান্য সময়টুকু আমার সঙ্গে কথা বলতে আসছ, আমি এই নীরস ও কাঠখোন্রা আলোচনা ছারা তার স্বাদ নষ্ট করতে চাই না। সম্রাট যখন ভালো মনে করবেন, তখন বাহিনীকে অগ্রসর হওয়ার আদেশ দেবেন | এসব বাদ দিয়ে তুমি অন্য কথা বলো । শারিনা অনুভব করল, রাওতাস তার সঙ্গে যুদ্ধবিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছে না। এক দিকে সে এ-বিষয়টা এড়াতে চাচ্ছে আর অপর দিকে রূপসী রাজকন্যা শারিনার সঙ্গে রোমাঞ্চকর কথাবার্তা বলে সময় কাটাতে চেষ্টা করছে । সেমতে শারিনা প্রসঙ্গ বদল করে বিনোদনমূলক এটা-ওটা বলতে শুরু করল । “আমার একটা প্রয়োজন পূরণ হচ্ছে না'- রাওতাস বলল- “আমি মদের নেশায় চুর হয়ে আছি। তুমি তো জান, আমরা পানির মতো মদ পান করি। কিন্তু এখানে দেখার জন্যও এক ফৌটা মিলছে না ।' “তুমি বোধহয় জান না'- শারিনা বলল- “মুসলমান মদ পান করে না । শুধু তা-ই নয়, এরা মদ পান করাকে অপরাধ মনে করে এবং কেউ পান করলে তাকে শাস্তি দেয় । শারিনা খুব বিচক্ষণ ও বুদ্ধিমতী মেয়ে । রাওতাস যখন মদের নাম উল্লেখ করল, তখন তার মনে পড়ে গেল, তার জাতি এতটাই মদ্যপ যে, তাদের জীবন পানি ছাড়া চলতে পারে; কিন্তু মদ ছাড়া চলে না । শারিনা চিন্তা করল, এটা রাওতাসের এমন দড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।