অনিঃশেষ আলো $ ১৩০ বাহিনীতে তার পদমর্যাদা সামান্য । আমাদের যুদ্ধবন্দি ছিল । লোকটাকে আমার এত ভালো লাগল যে, আমি তাকে যুক্ত করে দিলাম এবং তার সঙ্গে চলে এলাম ।' শারিনা রাওতাসকে তার ও হাদীদের পলায়নের কাহিনী শোনাল । কিন্তু এমন ধারায় ও এমন ভাষায়, যেন নিজের এই পদক্ষেপটা তার পুরোপুরি মনঃপুত হয়নি । রাওতাস তাকে জিজ্ঞেস করল, এখানে তুমি স্বাচ্ছন্দে আছ, নাকি কোনো সমস্যা অনুভব করছ? 'এখানে আমি মুসলমান হতে আসিনি'- শারিনা মিথ্যা বলল- পিতামাতার প্রতিও আমার কোনো অভিযোগ ছিল না। বোধহয় আমি ভালবাসার তৃষ্ণা অনুভব করছিলাম । আমার বয়সটাও এমন যে, এই বয়সে বিবেকের উপর আবেগ প্রাধান্য লাভ করে । এই হাদীদ লোকটা আমার এত ভালো লাগল কেন আমি বলতে পারব না । মনে হয়, তার কাছে এমন কোনো জাদু আছে, যেটা আমাকে সম্মোহিত করে ফেলে এবং আকর্ষণীয় একটা ভেল্কির রূপ ধারণ করে আমার ঘাড়ে চড়ে বসে । ইসলামের প্রতি আমার কোনো হৃদ্যতা নেই । আমার আস্তরিকতা হাদীদের প্রতি ৷ আমি যদি তোমার দুজন সৈনিককে হত্যা করে তোমাকে এখানে না নিয়ে আসতাম, তা হলে তুমি হাদীদকে মেরে ফেলতে । তোমাকে আমি এখানে হাদীদকে খুশি করতে এনেছি । হাদীদের সালার তার উপর খুবই সস্তষ্ট । “কিন্তু বললে হয়ত তুমি বিশ্বাস করবে না, এই লোকগুলো আমার একটুও ভালো লাগে না। আমি একজন রাজকন্যা ছিলাম । আর এখন কোথায় এক বনে তাবৃতে পড়ে থাকছি আর মাটিতে ঘুমাচ্ছি। এরা খুবই সরল ও পশ্চাদপদ মানুষ । আজ তোমাকে এখানে পেয়ে এবং তোমার পাশে বসতে পেরে আমি অন্তরে খুবই প্রশাস্তি অনুভব করছি । মনটা এখন আমার খুবই ভালো লাগছে । খেয়াল রেখো, আমাকে তুমি তোমার শত্রু মনে করো না। তোমার জন্য আমার যা-কিছু করা সম্ভব ছিল, করেছি। তোমাকে কয়েদখানায় নিয়ে আটকে রাখার সিদ্ধান্ত হয়েছিল । কিন্ত আমি তার বাস্তবায়ন প্রতিহত করে এই কক্ষে রাখার সিদ্ধান্ত পাস করিয়ে নিয়েছি ।' “মুসলমানরা যদি পরাজিত হয় আর এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, তখন তুমি কী করবে? রাওতাস জিজ্ঞেস করল । “আমি তোমার কাছে আশা রাখব, আমার গোপন তথ্যগুলোকে তুমি তোমার হৃদয়ের কবরে দাফন করে ফেলবে'- শারিনা বলল- “আমি চেষ্টায় আছি, হাদীদকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব এবং তাকে ইসলাম থেকে বের করে এনে থিস্টান বানিয়ে নেব। মুসলমানরা যদি এখান থেকে সরে যেতে বাধ্য হয়, তা হলে হাদীদকে নিয়ে আবার এখানে ফিরে আসব ।' কক ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।