Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৩ মুসলমানদের বিরুদ্ধে তিনি বীরত্বের পরাকাষ্ঠা দেখিয়েছেন । জীবনের বাজি লাগিয়ে লড়াই করেছেন । কিম্ত এই যুদ্ধেরও পরিণতি তা-ই ঘটল, যেমনটা তিনি আগেকার যুদ্ধগুলোতে দেখে আসছিলেন.। কুরাইশ সাহস হারিয়ে ফেলল এবং পরাজিত হয়ে ময়দান ছেড়ে পালিয়ে গেল। আহ্যাব যুদ্ধে কুরাইশের পরাজয় দেখে আমর ইবনে আস কুরাইশের কয়েকজন লোককে ডেকে তাদের নিয়ে পরামর্শে বসলেন । “শোনো কুরাইশের লোকেরা।' আমর ইবনে আস বললেন- “আমি আল্লাহর কসম থেয়ে বলছি, মুহাম্মাদের ব্যাপারে আমরা আত্মপ্রবঞ্ধনায় লিগত আছি। একটা যুদ্ধেও আমরা তার মোকাবেলায় শক্তপায়ে দীড়াতে পারিনি । এমতাবস্থায় আমরা কেন মেনে নিচ্ছি না যে, মুহাম্মাদের তারকা মহাতুঙ্গে পৌঁছে যাচ্ছে এবং সেই সময়টা - খুব দ্রুত চলে আসছে, যখন মুসলমানরা আমাদের উপর জয়ী হয়ে যাবে!' “আমরা আপনাকে বিজ্ঞজন ও দূরদর্শী মনে করি।' একজন বলল- “আপনি যা বললেন, আমরাও তা-ই প্রত্যক্ষ করছি । আপনিই বলুন, এই পরিস্থিতিতে আমরা কী করব? “তোমরা সবাই আমার আপন'- আমর ইবনে আস বললেন- “আমি যা চিন্তা করেছি, জানি, তোমরা কেউ আমার সেই প্রস্তাবে সম্মত হবে না। কিন্তু সকলের মঙ্গলের জন্যই আমি কথাটি বলছি । আমার সামনে একটিমাত্র পথই খোলা আছে। তোমাদের কারও মন চাইলে আমার সঙ্গে হাবশার উদ্দেশ্যে রওনা হতে পার। আমরা হাবশরা রাজা নাজ্জাশির কাছে গিয়ে আশ্রয় নেব ।' “ওখানে গিয়ে আমরা এভাবে কতদিন পড়ে থাকব?'- একজন জিজ্ঞেস করল- 'ওখানে আমরা করবটা কী?' ব্যবসা'- আমর ইবনে আস উত্তর দিলেন- “ব্যবসার ব্যবস্থা যদি না-ও হয়, সম্রাট নাজ্জাশি আমাদের জীবিকার জন্য কোনো-না-কোনো একটা উপায় বের করে দেবেন। মুসলমানরা যদি কুরাইশের উপর জয়যুক্ত হয়েই যায়, তা হলে মুসলমানদের গোলামির চেয়ে নাজ্জাশির আশ্রয়ে থাকা আমি অধিক ভালো মনে করি । যদি কুরাইশ মুসলমানদের উপর জয়ী হয়, তা হলে মুহাম্মাদের এই নতুন ধর্মটার পতন ঘটবে । তখন আমরা ফিরে আসব ।' সক ক “ইবনে অলীদ।'- আমর ইবনে আস খালিদ ইবনে অলীদকে এসব বৃত্তান্ত শুনিয়ে বললেন- “তুমি চুপচাপ আমার বক্তব্য শুনছ। নিজে কোনো কথাটি বলছ না। তোমার এই নীরবতা থেকে আমি এছাড়া আর কী বুঝতে পারি যে, আমার এই কথাগুলো তোমার ভালো লাগছে না? দড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।