অনিঃশেষ আলো $ ১২৯ চা সিপাহসালার আবু উবায়দা (রা.) হেম্সে যে-বাড়িটাতে নিজের হেডকোয়ার্টার স্থাপন করেছিলেন এবং নিজের থাকারও ব্যবস্থা করেছিলেন, সেটা সাধারণ কোনো ভবন ছিল না। এই অঞ্চলটা; বরং গোটা শাম রাজ্য কখনও ইরানিদের, কখনওবা রোমানদের দখলে আসছিল । দুজন রাজা ছিলেন । তারা সবখানেই নিজেদের জন্য প্রাসাদ নির্মাণ করে রেখেছিলেন । রোমান ফৌজের এই অফিসারকে সেই প্রাসাদেরই একটা কক্ষে থাকতে দেওয়া হলো । কক্ষের অভ্যন্তরীণ সাজসজ্জা, খাট- পালহ্ক ও অন্যান্য আসবাবপত্র ছিল রাজকীয় । কক্ষের বাইরে পাহারা বসিয়ে দেওয়া হলো । তার জন্য উন্নত মানের থাবারের ব্যবস্থা করা হলো । পরদিন শারিনা তার কক্ষে প্রবেশ করল.। ঘুরে-ঘুরে কক্ষের সব কিছু দেখল- খাট- পালক্ক, বিছানাপত্র সব, যেন সে কক্ষটা পর্যবেক্ষণ করছে । “নিজেকে বন্দি মনে করো না'- শারিনা রাওতাসকে বলল- “এখানে তুমি অতিথি । কোনো কষ্ট হচ্ছে না তো? আমার ধারণা, এখানে তোমার প্রয়োজনীয় কোনো কিছুরই অভাব নেই। তুমি কি এজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না যে, তোমাকে কারাগারের পুঁতিগন্ধময় অন্ধকার প্রকোষ্টে নিক্ষেপ করা হয়নি? “তোমাদের সিপাহালার আমাকে মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন" রাওতাস বলল- “এখানে পাহারা বসানোর অর্থই হলো, আমি বন্দি । “তুমি ফৌজের একজন অফিসার'- শারিনা বলল- “যদি তোমাদের কাছে তোমাদের শক্রপক্ষের কোনো ব্যক্তি তোমারই মতো এভাবে আটক হতো আর সে তার পক্ষের সমস্ত গোপন তথ্য ফাস করে দিত, যেভাবে তুমি করেছ, তা হলে কি তোমরা তাকে যুক্ত করে দিতে যে, যাও; বাহিনীতে গিয়ে জানাও, আমি সব তথ্য বলে দিয়ে এসেছি আর এখন তোমরা পরিকল্পনা বদল করে ফেলো? রাওতাস মাথাটা নত করে ফেলল, যেন শারিনার উত্তরটা তার কাছে যথার্থ বলেই মনে হয়েছে। “আমি তোমার কাছে আসা-যাওয়া করতে থাকব'- শারিনা বলল- “আমরা দুজনই রোমান । এটা একটা বন্ধন, যাকে আমরা কেউই এড়াতে পারব না ।' “কিম্ত এখন তো তুমি মুসলমান*-_ রাওতাস বলল- “তুমি কাজে-কর্মে প্রমাণ করে দিয়েছ, আমাকে তুমি নিজের শরক্র মনে করছ । আচ্ছা, বলো তো, এখানে তুমি কীভাবে এসেছ এবং একজন মুসলমানের সঙ্গে কোথায় যাচ্ছিলে?' “তোমার বিস্ময় ও কৌতুহল আমি বুঝি'_ শারিনা বলল- “তুমি নিশ্চয় ভেবে থাকবে, সম্রাট হেরাক্ল-এর মেয়ে সাধারণ একজন মুসলমানের সঙ্গে কেন চলে এল! আমার সঙ্গে যে-লোকটা ছিল, তার নাম হাদীদ ইবনে মুমিন খাযরাজ। অনিঃশেষ আলো-১ /৯ ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।