অনিঃশেষ আলো $ ১২৮ লক্ষ্য থাকবে, আমি তার থেকে আরও কিছু তথ্য বের করব । হাদীদ আমার সাথে থাকবেন । কিন্তু রাওতাসের সঙ্গে আমি একাকি মিলিত হব ।' আবু উবায়দা রো.) তখনই দারোয়ানকে ডেকে আদেশ করলেন, রোমান অফিসারকে কারাগারে পাঠিয়ো না । তাকে অন্য কোথাও অতিথির মতো রাখো এবং এর জন্য যা-যা করণীয় সব ব্যবস্থা করো । আর তার কক্ষের সামনে চবিবশ ঘণ্টার জন্য পাহারা বসিয়ে দাও । আবু উবায়দা (রা.) খালিদ ইবনে অলীদ, সা'দ ইবনে আবী ওয়ান্কাস ও আমর ইবনুল “আস (রা.)-এর সমপর্যায়ের সালার ছিলেন । খালিদ ইবনে অলীদ (রা.)-এর পদচ্যুতির পর আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) বাহিনীর কমান্ড তার হাতে তুলে দিয়েছিলেন । তিনি ঠিকই বলেছিলেন যে, যে-পরামর্শ শারিনা আমাকে দিয়েছে, সেটি আমারই মস্তিষ্ে আসা দরকার ছিল । কিন্তু আসেনি । তার কারণ ছিল, হেম্স তার হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিল । সাহায্য আগে এসে পৌছবে, নাকি হেরাক্ল-এর বাহিনী আগে চলে আসবে এই ভাবনা ও অস্তিরতা তার বুদ্ধি- বিবেককে আহত করে তুলেছিল । রোমান বাহিনী এসে পৌছবার আগে সাহায্য এসে পৌছে যাবে এমন আশা তিনি করতেই পারছিলেন না। ফলে অন্য কিছু ভাববার শক্তি ও যোগ্যতা তিনি হারিয়ে ফেলেছিলেন । তিনি একজনের স্থলে দুজন দূত আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.)এর কাছে পাঠিয়ে দিলেন । তিনি দূতদের অত্যন্ত কঠোরভাবে বলে দিলেন, তোমরা ঘুমাবে তো ঘোড়ার পিঠে ঘুমাবে । খাবে তো ঘোড়ার পিঠে বসে খাবে । একটা নির্দেশনা তিনি এও দিলেন যে, আমি দুজন দূত এজন্য পাঠাচ্ছি, যদি পথে একজনের কোনো সমস্যা হয়ে যায় বা অসুস্থ হয়ে পড় এবং অবস্থা এতই শোচনীয় হয়ে যায় যে, মরে যাওয়ার উপক্রম হও, তা হলে অপরজন তাকে ফেলে ওখানে না দীড়িয়ে একাকি চলে যাবে । হযরত আবু উবায়দা (রা.)-এর ভাষা ছিল এ-রকম- “উড়ে মদীনা পৌছে যাবে । সেকালের দূতরা এমন ছিলেন না যে, বার্তা নিয়ে কোথাও রওনা হলেন, তো নিজের ইচ্ছামতো পথ চললেন- মন চাইলে এগুতেন, মন চাইলে বসে থাকতেন । তারাও মুজাহিদ ছিলেন । তাঁদের জযবা ছিল, চেতনা ছিল । কর্তব্যপালনে আপন জীবনকে কুরবান করে দেওয়াকে তারা ঈমানের অংশ মনে করতেন । বার্তা পৌছানোর ব্যবস্থাও ছিল বেশ চমৎকার । একটু পর-পর চৌকি বসানো ছিল, যেখানে তরতাজা ও সুস্থ-সবল ঘোড়া বিদ্যমান থাকত । দৃতরা প্রতিটা চৌকিতে ক্লান্ত বাহনটা রেখে নতুন বাহন নিয়ে এগিয়ে যেতেন । মরুপথে উট রাখা থাকত । কারণ, মরু-অঞ্চলে ঘোড়ার চেয়ে উট বেশি দ্রুত চলতে পারত এবং পানির প্রয়োজন হতো না । হেমূস থেকে মদীনার দূরত্ব কমপক্ষে এক হাজার দুশো মাইল এবং এই পুরো পথের বেশিরভাগই রুক্ষ্ম মরু-অঞ্চল । দড$/$.211001109.0011
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।