Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২৭ এসে পৌঁছতে পারবে না। প্রতিশ্রুতি দিয়েছি, আমি তাকে মুক্তি দেব। এই প্রতিশ্রুতিতে আমি অটল আছি। মুক্তি আমি তাকে দেব । এই লড়াইয়ে বিজয় অর্জিত হওয়ার পরই আমি তাকে ছেড়ে দেব ।' “আমি আপনার প্রশংসা করছি মহামান্য সিপাহসালার।'- শারিনা বলল- “আপনার সম্মুখে আমার মর্যাদা কিছুই নয় । তারপরও আপনি ধৈর্যসহকারে আমার বক্তব্য শুনেছেন এবং আমার প্রশ্নের উত্তর দিয়েছেন । রোমানদের ওখানে নিমনপদের কোনো লোক তার সেনাপতির সামনে দীড়িয়ে শব্দ করে নিঃশ্বাসটাও ফেলতে পারে না। সম্রাট হেরাক্ল-এর সঙ্গে এভাবে কথা বলার দুঃসাহস আমি দেখাতে পারতাম না । অথচ তিনি আমার পিতা | পিতার আগে প্রথমে তিনি নিজেকে রাজা, তারপর দেশের সেনাবাহিনীর অধিনায়ক মনে করেন ।' *শোনে শারিনা!'- আবু উবায়দা রো.) বললেন- “এ-সময়ে আমি ভীষণ ব্যস্তও, বিচলিতও । বিশেষ আর কোনো কথা থাকলে বলো । আমাদের এখানে নিজের প্রশংসা শুনবার কোনো রীতি নেই । তা ছাড়া আমার হাতে অত সময়ও নেই । তুমি আমার প্রশংসা করো না। প্রশংসার হকদার তুমি । অনেক বড় কৃতিত্ব তুমি দেখিয়েছ।' ৰিশেষ একটা কথা-ই আমি আপনাকে বলতে এসেছি'- শারিনা বলল- “এই রোমান অফিসারকে কারাগারের পরিবর্তে ভালো আরামদায়ক কোনো কক্ষে রাখুন আর বাইরে পাহারার ব্যবস্থা করুন । তা হলে সে অনুভব করতে পারবে না, তাকে আটকে রাখা হয়েছে । তারপর আমাকে অনুমতি দিন; আমি তার সঙ্গে মিলিত হতে থাকব । আশা করি, আমি তার বুক থেকে আরও কিছু কাজের কথা বের করতে পারব ।' সিপাহসালার আবু উবায়দা রো.) প্রথমে হাদীদের প্রতি তাকালেন । তারপর সেই দুই সালারের প্রতি দৃষ্টিপাত করলেন, যারা তার কাছে উপস্থিত ছিলেন । মুখে তার সামান্য মুচকি হাসি । “আল্লাহর কসম, এই মেয়েটা বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার কথা-ই বলেছে'- আবু উবায়দা (রা.) বললেন- “তোমরা নিশ্চয় উপলব্ধি করতে পারছ, আমি কতখানি অস্থিরতার মধ্যে আছি আর আমার মস্তিষ্ক কোথায় আটকে আছে । আমার দেমাগ যদি উপস্থিত থাকত, তা হলে এ-বিষয়টি আমার নিজেরই মাথায় আসত । ঠিক আছে শারিনা! রাওতাসকে উন্নত মানের কক্ষেই রাখা হবে এবং তাকে এই অনুভূতি দেওয়া হবে যে, তুমি বন্দী নও_ আমাদের অতিথি । “আর আপনার এই সম্যবহারের সূত্র ধরে আমি তার মাথায় বুঝ দিতে চেষ্টা করব, যাতে সে ইসলাম গ্রহণ করে নেয়'- শারিনা বলল- “তবে আমার প্রথম ও প্রধান দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।