অনিঃশেষ আলো & ১২৬ কারাগারে কেন?- শারিনা বিস্ময়ের সাথে জিজ্ঞেস করল এবং উত্তরের অপেক্ষা না করেই বলল- “ওকে এখানেই দীড় করিয়ে রাখো ।" সিপাহসালারের আদেশ-নিষেধে হস্তক্ষেপ করো না শারিনা! হাদীদ বললেন-_ “তোমার জ্ঞান সে পর্যস্ত পৌছবে না । অত বিচক্ষণতা তোমার নেই ৷ “আমি সিপাহসালারের সঙ্গে দেখা করতে চাই*- শারিনা বলল- “তুমিও সঙ্গে আসো | আমার মাঝে সিপাহসালারের সমান জ্ঞান নেই বটে; কিন্ত আমার মাথায় একটা বিষয় এসেছে ।' হাদীদের আর কোনো কথা না শুনেই শারিনা ভেতরে চলে গেল । হাদীদও তার পেছনে-পেছনে ঢুকে পড়ল- না জানি মেয়েটা কী থেকে কী বলে ফেলে আর সিপাহসালার তাতে অসস্তষ্ট হন। “মুহতারাম সালারে আজম!'- শারিনা ভেতরে প্রবেশ করেই বলল- “আমি আপনার সিদ্ধান্ত ও আদেশ-নিষেধে হস্তক্ষেপ করতে চাই না। কিন্ত একটা কথা জিজ্ঞেস করার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানতে চাই, রোমান অফিসারকে আপনি কারাগারে আটক করার আদেশ দিলেন কেন? আপনি তো তাকে মুক্ত করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন!” শোনো মেয়ে!'- সিপাহসালার আবু উবায়দা (রা.) মিটিমিটি হেসে বললেন- 'কৃতিত্বটি যদি তোমার না হতো, তা হলে এই প্রশ্নের উত্তর আমি দিতাম না । আমি আস্তরিকভাবে তোমার এই চেতনার প্রশংসা করছি । কিন্তু তোমার বয়স এখনও কম । সেজন্য তুমি বুঝতে পারবে না, চেতনার লাগাম যদি বিবেকের হাতে না থাকে, তা হলে সেই চেতনা ক্ষতিও করতে পারে । আমি রোমান অফিসারকে কেন কারাগারে আটক রাখছি, এই প্রশ্ন করার অধিকার তোমার আছে । আমি যদি এখনই তাকে মুক্ত করে দেই, তা হলে সে সোজা হেরাক্ল-এর কাছে পৌঁছে যাবে এবং তাকে বলে দেবে, আমি মুসলমানদের হাতে পড়ে গিয়েছিলাম এবং সমস্ত গোপন তথ্য উগড়ে দিয়েছি । তখন সঙ্গে-সঙ্গে হেরাক্ল তার আক্রমণ ও অবরোধের পরিকল্পনা বদল করে ফেলবেন । হতে পারে, তখন তিনি হেম্সের পরিবর্তে আমাদের দখলে আসা অন্য কোনো নগরীতে অভিযান চালাবেন । “আবার এমনও হতে পারে, সে আমাদের ভূল তথ্য দিয়েছে । আমি আগেই তথ্য পেয়েছি, হেমূস থেকে দূরে পাহাড়ি অঞ্চলে হেরাক্ল-এর ফৌজ ও কাবায়েলি বাহিনী এমনভাবে সমবেত হয়েছে যে, হেমূস নগরী তাদের অবরোধে এসে পড়েছে । তাদের অবস্থান এখান থেকে বেশ দূরে আছে একথা সঠিক । কিন্তু এই ফৌজ যদি এই অবস্থায় এগিয়ে আসে, তা হলে হেমূস পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়বে আর আমরা দুর্গে অবস্থান করে লড়াই করতে বাধ্য হব । তখন আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা এই হবে যে, বাইরে থেকে পাঠানো সাহায্য আমাদের কাছে দড$৮$.211001109.0011
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।