অনিঃশেষ আলো ৬ ১২৫ পর্যস্ত এই প্রশ্নের উত্তর দেওয়া কারও পক্ষে সম্ভব ছিল না যে, কোথাও থেকে সাহায্য অত দভ্রত এসে পৌছানো সম্ভব হবে কি-না, যত দ্রততার সঙ্গে রোমান ও কাবায়েলি বাহিনী হেমূসের দিকে ধেয়ে আসছে। চার শুধু হেমূসই নয়- গোটা শাম রাজ্যই মুসলমানদের হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা সামনে এসে দীড়াল । রোমান বাহিনীর ধৃত অফিসার রাওতাস তথ্য দিয়েছিল, এ যাবত সমবেত রোমান ফৌজ ও অমুসলিম কাবায়েলি সৈন্যদের সংখ্যা পথন্রশ হাজার ছাড়িয়ে গেছে । এদের সঙ্গে যুক্ত হতে কাবায়েলিদের আরও সৈন্য আসছে । এই প্রথমবারের মতো সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর মতো শক্ত ধাতুওয়ালা ব্যক্তিত্বের চেহারায় উদ্বেগের ছাপ ফুটে উঠল । উদ্বিগ্ন তার হওয়ারই কথা ছিল। তাঁর কাছে ছিলইবা কী! মুজাহিদদের সর্বসাকুল্য সংখ্যা মাত্র তিন থেকে চাত্র হাজারের মধ্যে ৷ রাওতাস থেকে সম্রাট হেরাক্ল-এর তথ্য সংগ্রহের সময় সিপাহসালার আবু উবায়দা (রা.) শারিনাকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন । কাজ যা করবার ছিল, শারিনা করে দিয়েছে । এ তার বিরাট এক কীর্তি । কিন্তু সমর-বিষয়ক আলোচনায়- যার সম্পর্ক সেনাপতি পর্যায়ের পুরুষদের সঙ্গে- একজন নারীর উপস্থিতি অনাবশ্যক ও অসঙ্গত | আবু উবায়দা (রা.) রাওতাসের পুরো বক্তব্য শুনে দু-তিনজন রক্ষীসেনাকে ডেকে বললেন, একে কারাগারে নিয়ে আটকে রাখো ৷ আদেশ শুনে রাওতাস প্রতিবাদের সুরে বলল, আমি আপনাকে সব তথ্য বলে দিয়েছি- আপনার প্রয়োজনীয় কোনো তথ্যই আমি গোপন রাখিনি । আপনি ওয়াদা করেছেন, আমাকে মুক্ত করে দেবেন । তারপরও কারাগারে পাঠাচ্ছেন কেন? “আমি আন্তরিকভাবে তোমাকে সম্মান করি'_- আবু উবায়দা (রা.) বললেন- “আমি যুদ্ধবন্দি হিসেবে তোমাকে কয়েদখানায় আটক করছি না। যখনই যুদ্ধ শেষ হয়ে যাবে, ওয়াদা অনুযারী আমি যথাযথ সম্মানের সঙ্গে তোমাকে মুক্ত করে দেব ।' আবু উবায়দা (রা.) রক্ষীদের ইঙ্গিত করলেন । রক্ষীরা রাওতাসকে নিয়ে বেরিয়ে গেল । হাদীদও তাদের সঙ্গে এলেন এবং শারিনার কাছে এসে দীড়িয়ে গেলেন। 'একে কোথায় নিয়ে যাচ্ছঃ' শারিনা রাওতাস সম্পর্কে জিজ্ঞেস করল । “কারাগারে ।' হাদীদ উত্তর দিলেন । দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।