অনিঃশেষ আলো ১২৪ এ এক কুদরতি মদদ ছিল যে, শারিনা হাদীদের সঙ্গে চলে গিয়েছিল | হাদীদও এমন আনাড়ী ছিলেন না যে, তিনি গিয়ে কোনো তথ্য বের করে আনতে সফল হতেন না। কিন্তু রাওতাসকে সঙ্গে করে নিয়ে আসার ফলে আসল পরিস্থিতিটা ভালো করে জানা গেল । রাওতাসকে বলা হলো, তুমি যদি স্ম্রাট হেরাক্ল-এর প্রত্যয় ও পরিকল্পনা ঠিকঠিক ও পুরোপুরি বলে দাও, তা হলে তোমায় প্রাণে রক্ষা করা হবে এবং যুদ্ধের পর গোলাম না বানিয়ে মুক্ত করে দেওয়া হবে। রাওতাস চিন্তা করল, আমার সম্রাট হেরাক্ল পরাজিত হয়ে পালিয়ে গেছেন । তার বাহিনীর দম নাকের ডগায় এসে পড়েছে । এমতাবস্থায় জীবন বাচানোর পথ অবলম্বন করা-ই উত্তম হবে । সে সিপাহসালার আবু উবায়দা (রো.)কে হেরাক্ল-এর পরিকল্পনার সব তথ্য ফীস করে দিল এবং জানিয়ে দিল, রোমান ফৌজ ও কাবায়েলি বাহিনী হেমূুস অবরোধ করে ফেলেছে । আরও কিছু কাবায়েলি সৈন্য এসে পৌছলেই তারা হেমূসের উপর জোরদার আক্রমণ চালাবে । তাবারি, বালাযুরি ও জাওযি এই ঘটনাটিকে ইতিহাসের পাতায় এভাবে সংরক্ষণ করেছেন যে, রোমান ফৌজ ও কাবায়েলি সৈন্যদের সংখ্যা পঞ্চাশ হাজারেরও বেশি ছিল। অপর দিকে মুসলমানদের যে-কজন মুজাহিদ হেমূসে বিদ্যমান ছিলেন, তাঁদের সংখ্যা তিন থেকে চার হাজারের মধ্যে ছিল । তারা লিখেছেন, এটাই প্রথম ঘটনা ছিল, যার ফলে সিপাহসালার আবু উবায়দা 'রো.)-এর মুখের বর্ণ ফ্যাকাশে হয়ে গিয়েছিল | তার জন্য সবচেয়ে বড় সমস্যাটা এই ছিল যে, অবশিষ্ট সব কজন সালার- খালিদ ইবনে অলীদ (রা.), শুরাহবিল ইবনে হাসানা (রা.) ও আমর ইবনে আস (রা.)-এর মতো ইতিহাসনির্মাতা সেনানায়কগণ তার থেকে অনেক দূরে ছিলেন। বিশাল-বিশাল অঞ্চলের শাসন ও সুরক্ষার ভার তাদের সব কজনের দায়িত্বে অর্পিত ছিল, যাকে উপেক্ষা করার কোনোই সুযোগ ছিল না। হযরত আবু উবায়দা (রা.) তার অধীন সালারদের ডাকলেন, ধারা তার সঙ্গে হেম্সে ছিলেন । তাঁদের তিনি প্রাপ্ত তথ্যাদি অবহিত করলেন এবং সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন করলেন । তার পর পত্র লিখে একজন দ্রুতগামী দূতকে মদীনায় আমীরুল মুমিনীন-এর কাছে পাঠিয়ে দিলেন । সেই পত্রে তিনি হেমসে কেমন এক সমস্যা ও ঝুঁকির মধ্যে নিপতিত হয়ে আছেন, তার বিবরণ দিলেন । পন্রে তিনি খলীফার কাছে আবেদন জানালেন, আপনি আমাকে নির্দেশনা দিন এবং যতটুকু সাহায্য পাঠানো সম্ভব হবে দ্রুত পাঠিয়ে দিন । নিয়ে যাবেন এবং এই পরাজয় মুসলমানদের জন্য বিরাট সমস্যা হয়ে দীড়াবে ৷ আবু উবায়দা (রো.)-এর বাইরের সাহায্যের খুব প্রয়োজন ছিল । কিন্তু সে-সময় দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।