Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২৩ লোকগুলোর পেছনে চলে গেল এবং রাওতাস ও তার সঙ্গীদের চোখ এড়িয়ে ঝটপট তরবারিটা বের করে হাতে নিল । পরক্ষণেই এক সিপাইর ঘাড়ে এমন জোরদার আঘাত হানল যে, গলাটা তার অর্ধেক কেটে গেল । রাওতাস এই দৃশ্য দেখল বটেঃ কিন্তু কিছুই বুঝতে পারল না। এবার শারিনা তরবারিটা রাওতাসের অপর সঙ্গীর পাজরে এমনভাবে ঢুকিয়ে দিল, যেন বর্শর আঘাত হেনেছে । রাওতাস এবার কিছু একটা আঁচ করে দ্রতবেগে উঠে দীড়াল এবং তরবারি হাতে নিয়ে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে গেল । কিন্তু ততক্ষণে হাদীদের তরবারির আগা তার বুকের সঙ্গে ঠেকে গেছে । শারিনা ঘোষণা দিয়ে বসল, তুমি মোকাবেলার চেষ্টা করো না; আমরা তোমাকে প্রাণে মারব না। শারিনার তরবারির আগাও রাওতাসের এক পীজরের সঙ্গে ঠেকে রইল । রাওতাস তরবারির হাতল থেকে হাতটা সরিয়ে নিল। শারিনা যে-কাপড় দ্বারা মুখ-মাথা আবৃত করেছিল, হাদীদ সেটা খুলে নিয়ে রাওতাসের হাতদুটো পিঠমোড়া করে বাধলেন । তারপর দুজনে মিলে ধরে তাকে একটা ঘোড়ার পিঠে তুলে বসিয়ে দিলেন । হাদীদ তার পেছনে বসলেন আর শারিনা নিজের ঘোড়ায় চড়ে বসল । তারা সেখান থেকে রওনা হলো । হাদীদ ও শারিনা রুহা থেকে পালিয়ে আসবার সময় পথে একস্থানে এক রোমান অফিসার তাদের দেখে ফেলেছিল । সে-সময় উক্ত অফিসার তার দুজন সিপাই দ্বারা হাদীদকে হত্যা করাবার চেষ্টা করেছিল । তখন হাদীদ ও শারিনা একটা কৃপের কিনারায় ঘুমিয়ে ছিল । এখনও আবার সেই একই ঘটনা ঘটল । কাজেই এই আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো ছিল না যে, এরাও সুযোগমতো তেমন কোনো অঘটন ঘটানোর চেষ্টা করত । পরিবেশ ও পরিস্থিতি এমনই ছিল যে, মনে এন্সপ আশঙ্কা জাগ্রত হওয়া একেবারেই স্বাভাবিক ছিল । সেজন্য শারিনা আগে-ভাগেই সেই শঙ্কাটা দূর করে ফেলল । শারিনা জানে, সাপ আর শক্রকে কখনও বিশ্বাস করতে নেই। হাদীদ ও শারিনা রাওতাসকে হেমৃস নিয়ে এলেন এবং তাকে সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর সামনে হাজির করলেন । আবু উবায়দা (রা.) ততক্ষণে এতটুকু তথ্য লাভ করেছেন যে, কতিপয় কাবায়েলি লোক নিয়মতান্ত্রিক বাহিনীর আদলে সংগঠিত হয়ে কোথাও যাচ্ছে৷ কিন্তু তারা কোথায় এবং কী উদ্দেশ্যে যাচ্ছে, সেই তথ্য তিনি পাননি । আবু উবায়দা (রা.) সেদিকেও গোয়েন্দা পাঠিয়ে দিয়েছেন এবং প্রেরণ করেছেন, আপনারা খোজ নিন, অগ্নিপুজক কাবায়েলিরা কোথায় যাচ্ছে এবং তাদের বাহ্যিক ও অভ্যস্তরীণ তৎপরতা কী । দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।