Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২২ “ইনি একজন মুসলমান'- শারিনা বলল- “আমি একে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তোমার বোধহয় জানা নেই, আমি রুহা থেকে বেড়াতে বের হয়েছিলাম । তখন দুজন মুসলমান আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল | তবে তারা আমার সঙ্গে কোনো প্রকার অসদাচরণ করেনি । মুসলমান শক্রর নারীদের সঙ্গে সেই আচরণ করে না, যেমনটা আমাদের সৈনিকরা করে থাকে । আমি তাদের হাতে বন্দি ছিলাম । কিন্তু এই লোকটি আমার প্রতি দয়াপরবশ হয়ে আমাকে বন্দিদশা থেকে মুক্ত করে নিয়ে এসেছে । তোমাকে পুরো কাহিনী শোনানোর সুযোগ আমার নেই। তুমি একজন যুবক এবং যৌবনের চেতনা সম্পর্কে অবহিত । এই লোকটি আমার প্রেমে এমনভাবে মজে গেল যে, আমার খাতিরে আপন ধর্ম পরিত্যাগ করতে প্রস্তুত হয়ে গেল । এখন সুযোগ হাতে এসেছে এবং দুজন ওখান থেকে পালিয়ে এসেছি। কিন্ত জানি না, আমরা কোথায় যাব । ভালই হলো যে, তোমাকে পেয়ে গেছি । এখন তুমিই বলতে পার, আমাদের ফৌজ কোথায় আছে। আমি একে ওখানে নিয়ে খ্রিস্টান বানিয়ে নেব । এমন আকাঙ্ক্ষা ইনি ব্যক্তও করেছেন । হাদীদ চুপচাপ বসে আছেন । তিনি জানেনই না, শারিনা এই রোমান অফিসারের সঙ্গে কী কথা বলছে। শারিনা শামের ভাষা, তথা আরবি বুঝতে ও বলতে পারে । সেই ভাষায় হাদীদকে জানাল, এই যুবক রোমান লোকটার সঙ্গে কীসব মিথ্যা কথা বলেছে। রাওতাস বলল, আমি তো জানি-ই না, আপনি অপহৃতা হয়েছেন। লোকটা আনন্দ প্রকাশ করল যে, শারিনা শুধু মুসলমানদের বন্দিদশা থেকে মুক্তই হয়ে আসেনি, বরং একজন মুসলমানকেও খিস্টান বানিয়ে সঙ্গে করে নিয়ে যাচ্ছে । বাওতাসের সঙ্গে আরও যে-দুজন লোক আছে, তারা রোমান ফৌজের সৈনিক । শারিনা তাদের ওখানে বসিয়ে দিল এবং রাওতাসকে জিজ্ঞেস করল, সম্রাট হেরাক্ল এখন কোথায় আছেন এবং আমাদের ফৌজ কোথায়? শারিনা রাজকন্যা । এই সুবাদে রাওতাস তার প্রতি শুধু প্রভাবিতই নয়, বরং তাকে সমীহও করতে বাধ্য । সে শারিনাকে জানিয়ে দিল, স্ম্রাট হেরাক্ল এখন কোথায় অবস্থান করছেন এবং আমাদের ফৌজ ও কতগুলো কাবায়েলি বাহিনী এই পর্বতমালার পেছনে সমবেত হয়ে অবস্থান নিয়েছে । আমরা হেমৃস নগরী অবরোধ করে শহরটা দখল করে নেব। শারিনা তথ্যগুলো হাদীদের ভাষায় তার কানে দিল এবং কিছু একটা ইঙ্গিতও করল । কথা বলতে-বলতে রাওতাস এও জানাল, এই বেশে আমি হেম্স যাচ্ছি। আমাকে জানতে হবে, হেমূসের মুসলমানদের সংখ্যা কত, দুর্গঘেরা এই নগরীটা কীভাবে দখল করা যাবে এবং মুসলমানদের কোনো দিক থেকে সাহায্য আসবার সম্ভাবনা আছে কি-না । শারিনা এমনভাবে উঠে দীড়াল, যেন বসে-বসে সে ক্লান্ত হয়ে পড়েছে এবং এখন উঠে দীড়িয়ে পাদুটো সোজা করতে চাচ্ছে । সে কথা বলতে-বলতে রোমান ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।