Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২১ দিলেন । দুজনই ঘোড়া থেকে নেমে পড়লেন এবং ঘোড়াদুটোকে ছেড়ে দিলেন । পশুদুটো নদীর কূলে চলে গেল এবং পানি পান করতে লাগল । শারিনা মাথার কাপড়টা খুলে ফেলল । মুখের আবরণটাও সরিয়ে নিল। এখানে তাকে দেখবার মতো কেউ নেই । এই আশঙ্কাও নেই যে, কোনো রোমান এদিকে এসে পড়বে আর তাকে দেখে চিনে ফেলবে | তার ধারণা, এখানে দূর-দূরান্তেও কোনো রোমান নাগরিক বা সেনার চিহ্নও নেই । হাদীদ ও শারিনা যেখানে অবতরণ করেছে, সেখান থেকে কয়েক পা দূরে নদীটা একদিকে মোড় নিয়েছে । ওখানে একটা টিলাও আছে আর ওদিকে গিয়ে নদীটা টিলার পেছন চলে গেছে। তারা দুজন বসে পড়ল । কিন্তু এই মুহুর্তে তাদের হৃদয়ে রোমাঞ্চ নেই । দুজনে মিশন নিয়ে আলাপ জুড়ে দিল । শারিনা হাদীদকে নিশ্চয়তা দিচ্ছে, আমি তোমাকে একজন পুরুষের মতো সঙ্গ দেব এবং কোথাও কোনো পরিস্থিতিতে তোমার বোঝা হব না বা তোমার ঘাড়ে এমন কোনো দায়িত্ব চাপাব না, যেমনটা সাধারণত মেয়েরা পুরুষদের উপর চাপিয়ে থাকে । দুজন আলাপচারিতায় নিমগ্ন । হঠাৎ তৃতীয় কোনো ব্যক্তির কথার শব্দ তাদের কানে আসতে শুরু করল । শব্দটা টিলার আড়াল থেকে তাদের দিকে এগিয়ে আসছে । শব্দটা আরও কাছে চলে এলে তারা কথা বন্ধ করে নীরব হয়ে গেল । শারিনা হাদীদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলল, লোকটা তো রোমান ভাষায় কথা বলছে! শারিনার কাছে অস্ত্র আছে । আসবার সময় তরবারি ও খঞ্জর সঙ্গে করে এনেছে সে। হাদীদ তো সশস্ত্র আছেনই । তার কাছেও তরবারি-খশ্র আছে। শব্দটা মাথার উপর এসে পৌছলে তারা উঠে দীড়ালেন। কিন্তু তারা নিজেদের সামলে নেওয়ার আগেই তিনজন লোক টিলার আড়াল থেকে বেরিয়ে তাদের সামনে এসে দীড়াল ৷ হাদীদের বুঝতে বিলম্ব হলো না, এরা রোমান সৈন্য ৷ অথচ তারা রোমান উর্দিতে নেই । হাদীদের মতো তারাও সাধারণ পোশাক পরিহিত, যেমনটা এই অঞ্চলের লোকেরা পরে থাকে । তাদের একজন গৌরবর্ণ যুবক, যার চোখদুটো কিছুটা নীল আর কিছুটা সবুজ | এই লোকটা শারিনাকে দেখে সহসা চকিত হয়ে খানিক পেছনে সরে গেল । “আমি তোমার নামটা জানি না'- শারিনা যুবককে বলল- “এতটুকু মনে আছে, তুমি স্ম্রাট হেরাক্ল-এর নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলে ? “হ্যা রাজকুমারী শারিনা।'- লোকটা বলল- “আমার নাম রাওতাস | আমি রাজমহলের নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলাম । তা আপনি এখানে কীভাবে এলেন?" তারপর হাদীদের প্রতি ইঙ্গিত করে জিজ্ঞেস করল, 'এই লোকটা কে?' দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।