Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২০ এখনও তিনি বেশি পথ অগ্রসর হননি | এখানে কোনো একটা ঘোড়ার পদশব্দ তার কানে এল | এখন তিনি একটা টিলার আড়ালে পথ চলছেন । পেছন থেকে একটা ঘোড়া দ্রুতগতিতে এদিকে এগিয়ে আসছে। হাদীদ মনে করলেন, সিপাহসালার হয়ত আরও কোনো বার্তা দিয়ে অন্য কোনো অশ্বারোহীকে তার পেছনে পাঠিয়েছেন । এখানে শক্রর কোনো আশঙ্কা নেই। হাদীদ ঘোড়ার মোড় ঘুরিয়ে দিলেন এবং টিলার আড়াল থেকে বেরিয়ে সামনে এসে তাকালেন, লোকটা কে আসছে । ঘোড়াটা কাছাকাছি চলে এসেছে । আরোহীর মুখ ও মাথা কাপড় ছ্বারা ঢাকা । নিকটে এসেই ঘোড়া থেমে গেলে হাদীদ তাকিয়ে দেখলেন, আরে, এ তো শারিনা! হাদীদ বিচলিত হয়ে উঠলেন । উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তুমি আবার এসেছ শারিনা! এবার ঘোড়ায় চড়ে এসেছ! দয়া করে ফিরে যাও বোনটি আমার! শারিনা দৃঢ়তার সঙ্গে বলল, এবার আমি ফিরে যেতে আসিনি । আমি পূর্ণ আশাবাদী, তোমার জন্য আমি একজন সহায়িকা বলে প্রমাণিত হব । এই সফরে, এই মিশনে আমি তোমার উপকারে আসব । হাদীদ দেখেছেন, এই মেয়েটা কত সাহসিনী আর কত কিছু করতে পারে । সাধারণ কোনো প্রেমপাগলিনী মেয়ে হলে হাদীদ কোনোক্রমেই শারিনাকে সঙ্গে নিতে রাজি হতেন না। কিন্তু তিনি অনেক চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, ওকে নিয়েই যাব। “আচ্ছা; চলো 1 হাদীদ পরাজিত কণ্ঠে বললেন। দুজন পাশাপাশি এগিয়ে চলছে । হাদীদ দেখলেন, শারিনা এমন একটা পোশাক পরিধান করে এসেছে, যেটা তার মাথা ও চেহারা এমনভাবে ঢেকে রেখেছে যে, একান্ত কাছে এসেই বোঝা সম্ভব, মানুষটা নারী ৷ 'এই অঞ্চল আমার জন্য নতুন বা অদেখা নয়'- শারিনা বলল- “এখানে আমি নিজেকে অপরিচিত মনে করি না । এই দেশ আমরা শাসন করেছি । ভ্রমণ-বিহারের উদ্দেশ্যে আমি একাধিকবার এখানে এসেছি । সামনে একটা নদী আসবে । জায়গাটা খুবই সুন্দর ও মনোরম । আমরা ঘোড়াদুটোকে নদী থেকে পানি পান করাব আর নিজেরা কিছু সময় ওখানে বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করে নেব । দেখবে, শরীরটা অল্প সময়েই কেমন ঝরঝরা হয়ে যায় । মনোহারী সবুজ-শ্যামল এলাকা । ভূমি কোথাও উঁচু, কোথাও নিচু । সুন্দর-সুন্দর ঝোপঝাড় ও সবুজ ঘাসে ঠাসা অনেকগুলো ঠিলা-টিপি । দুজন এগিয়ে চলছেন । একটা টিলার কোলঘেঁষে মোড় ঘোরাতেই সামনে ছোট্র একটি নদী এসে পড়ল- শারিনা যে-নদীর কথা বলেছিল, সেটা । শারিনার কথায় হাদীদ ঘোড়া থামিয়ে দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।