অনিঃশেষ আলো $ ১২ “আসল কথাটা বলো'- খালিদ ইবনে অলীদ বললেন- “তুমিই যদি ভাবনার জগতে হারিয়ে যাও আর পথ খুঁজে না পাও, তা হলে কুরাইশের অন্য লোকেরা তো ঘোর অমানিশার মাঝে একদম গুম হয়ে যাবে ।' খালিদ ইবনে অলীদের একথার উত্তরে আমর ইবনে আস যে-কথাটি বললেন, সেটি ইসলামের ইতিহাসের একটি গুরুত্পূর্ণ অধ্যায় । তার সেই উত্তরটি শোনার আগে আমাদের জানা দরকার, আমর ইবনে আস আসলে কে ছিলেন, কী ছিলেন এবং তার বংশমর্যাদা কেমন ছিল । কুরাইশ ছিল মূর্তিপুজারি জাতি | তারা তাদের প্রতিমাগুলোর এক-একটা নাম রেখে নিয়েছিল । এরা ছিল তাদের দেবতা । এই দেবতাদের জন্য বিশেষ-বিশেষ কিছু ওয়াকফ ছিল । বনু সাহ্ম সেই ওয়াক্ফগুলোর দেখাশোনা করত । আমর ইবনে আস-এর পিতা আস ইবনে ওয়ায়েল সাহ্ম গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন । সেই সুবাদে কুরাইশের মাঝে তার বেশ মর্যাদা ছিল । কুরাইশ তাকে খুব সম্মান ও সমীহ করত । তা ছাড়া খালিদ ইবনে অলীদের পরিবারের মতো আমর ইবনে আস-এর পরিবারও খুব বিভ্তবান ছিল | তাদের পেশা ছিল ব্যবসা । আমর ইবনে আস-এর পিতা অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি ছিলেন ৷ হযরত ওমর ইবনে খাত্তাব (রা.)-এর ইসলাম গ্রহণের আগে তার গোত্র বনু আদীকে বনু আব্দুশ শাম্স আপন ভিটামাটি থেকে উচ্ছেদ করে দিয়েছিল । তখন এই আমর ইবনে আস-এর পিতা আস ইবনে ওয়ায়েল-এর নেতৃত্বে বনু সাহম তাদের আশ্রয় দিয়েছিল । কিন্তু পরে যখন হযরত ওমর (রা.) ইসলাম গ্রহণ করলেন, তখন এই বনু সাহ্মই তাকে হত্যা করার ষড়যন্ত্র আটল । তখন এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও আমর ইবনে আস- এর পিতা আস ইবনে ওয়ায়েল তাকে নিজের হেফাজতে রেখেছিলেন । আস ইবনে ওয়ায়েল এতই সম্পদশালী ছিলেন যে, তিনি রেশমের পোশাক পরিধান করতেন । আমর ইবনে আস-এর উপর এই ধনাঢ্যতা ও বংশগত মর্যাদার বেশ প্রভাব ছিল । একটি প্রভাব এই ছিল যে, তিনি আপন ব্যক্তিত্বের প্রতি খুবই যত্রবান ছিলেন । আরেকটি প্রভাব ছিল, ক্ষমতায় তিনি কাউকে নিজের উপর প্রাধান্য দিতে রাজী ছিলেন না। হযরত খলিদ ইবনে অলীদ ও কুরাইশের অন্যান্য নেতাদের মতো আমর ইবনে আসও আল্লাহর রাসূল (সা.)-এর জীবনের শক্র ছিলেন এবং কীভাবে তাকে হত্যা করা যায়, অব্যাহতভাবে সেই চেষ্টায় রত ছিলেন । কিন্তু তিনি পাশাপাশি এও প্রত্যক্ষ করলেন যে, কুরাইশ কোনো একটা রণাঙ্গনেও মুসলমানদের পরাজিত করতে সক্ষম হয়নি | আমর ইবনে আস মুসলমানদের বিরুদ্ধে আহ্যাব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন । খালিদ ইবনে অলীদের মতো তিনিও একজন যুদ্ধবাজ সেনানায়ক ছিলেন। দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।