Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১৯ শারিনা হাদীদের ঘোড়ার সামনে চলে গিয়ে লাগামটা হাতে নিয়ে নিল এবং শিশুসুলভ জিদ ধরল যে, আমাকে বলতে হবে, তুমি কোথায় যাচ্ছ । অন্যথায় আমি তোমার পথ ছাড়ব না । শারিনার চোখে অশ্রু টলমল করছে । হাদীদ শারিনার এই প্রেমসুলভ হঠকারিতায় প্রভাবিত হয়ে পড়লেন । তার হৃদেয়েও তো শারিনার ভালবাসা আছে । তিনি সহসা মোমের মতো গলে গেলেন । বললেন, আমাদের সিপাহসালারের কাছে একটা উড়ো সংবাদ এসেছে, রোমানরা নাকি আক্রমণের জন্য এগিয়ে আসছে । খবরটা গুজব, নাকি বাস্তব যাচাই করার জন্য তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন । শারিনা এবার আব্দার করে বসল, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো । কিন্ত হাদীদ তাকে নিতে পারেন না। তিনি চরবৃত্তি করতে যাচ্ছেন । এমন একটি গুরুতৃপূর্ণ ও ঝুঁকিপূর্ণ যিশনে একটা মেয়েকে সঙ্গে রাখা নিরাপদ নয় । তা ছাড়া সিপাহসালারের আয়ভাধীন থাকা একটা মেয়েকে এভাবে তিনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন না । হাদীদ তাকে নিতে অপারগতা ও অক্ষমতা প্রকাশ করলেন । শারিনা অতিশয় বুদ্ধিমতী ও বিচক্ষণ মেয়ে । বলল, তুমি আমাকে নিয়ে চলো । আমার বা তোমার তাতে কোনো সমস্যা হবে না । রোমানরা যদি কোথাও এসেও পড়ে, আমাকে তাদের কেউ চিনবে না । কারণ, এখন আমি এমন পোশাকে আছি যে, আমাকে একটা সাধারণ পরিবারের মেয়ে বলে মনে হবে । কেউ যদি জিজ্ঞেস করে বসে, তোমরা পরস্পর কী হও, তা হলে বলব, আমি এর বউ । বউ তো আমি তোমার হতে যাচ্ছিই। হাদীদ শারিনাকে খুব বোঝালেন । কিন্ত শারিনা অনড়- কোনো কথাই শুনছে না- সে যাবেই । হাদীদ এবার ঘোড়া থেকে নামলেন । শারিনার চিবুক স্পর্শ করে মমতার ডালি মেলে ধরে বললেন, তুমি চলে যাও বোন।- আমার কর্তব্যে ব্যাঘাত সৃষ্টি করো না। অনেক কাঠ-খড় পুড়িয়ে অবশেষে হাদীদ শারিনাকে সম্মত করাতে সক্ষম হলেন, শারিনা ফিরে যাবে । কথা ছিল, শারিনা ওখান থেকে ভগ্ন মনে ধীরপায়ে ফিরে যাবে । কিন্তু সে পেছন ফিরে দৌড় দিল । হাদীদ আল্লাহর শোকর আদায় করল যে, মেয়েটা ফিরে গিয়ে তাকে ঝামেলা থেকে রক্ষা করেছে । তিনি. ঘোড়ার পিঠে চড়ে বসলেন এবং সামনের দিকে এগিয়ে চললেন । শারিনা তার উপর গ্রীতি-ভালবাসার মাদকতা ছড়িয়ে দিয়ে গেছে। কিম্ত তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ইসলামের সৈনিক | ফলে তিনি আবেগকে পরাজিত করে শারিনার প্রেমের জাল ছিন্ন করে বেরিয়ে এসেছেন । হাদীদ মধ্যম গতিতে এগিয়ে চলছেন । দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।