Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ১১৮ হাদীদ ও শারিনা যখন সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর কাছে এসে পৌঁছেছিলেন, তখন শারিনাকে নারীক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছিল । এই তথ্য আপনারা আগেই জেনেছেন । শারিনা হাদীদের প্রেমের শেকলে আটকে গিয়েছিল । কিন্তু এখানে আসবার পর থেকে এ-যাবত আর সে হাদীদের দেখা পায়নি । সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে ছিল, হাদীদ-শারিনা পরিণয়সূত্রে আবদ্ধ হবে। কিন্তু যুদ্ধের পরিস্থিতি তখনও পর্যস্ত কাজটি সমাধা করার অনুমতি দিচ্ছিল না। শারিনার মন হাদীদকে একনজর দেখার জন্য ছটফট করছিল । হাদীদ যখন ঘোড়ায় চড়ে রওনা হলো, তখন শারিনা তাকে দূর থেকে দেখে ফেলেছিল । আরবের মুসলমান মেয়ে হলে অবশ্য সে এমনটি করত না। কিন্তু শারিনা স্বাধীনচেতা ও রাজপরিবারের কন্যা ছিল । তা ছাড়া মনটা তার হাদীদের প্রেমে উ্থালপাথথাল করছিল । মেয়েটা হাদীদের দিকে দৌড়ে আসতে লাগল এবং হাদীদ! হাদীদ। বলে চিৎ্কার করতে শুরু করল । হাদীদ মোড় ঘুরিয়ে তাকিয়েই ঘোড়া থামিয়ে ফেললেন। শারিনা দৌড়ে তার কাছে চলে এল এবং হাফাতে- হাফাতে জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? ওখানে এমন কোনো বিষয় ছিল না যে, এভাবে একজন নারী আর একজন পুরুষকে একসঙ্গে দেখে তাদের কেউ সন্দেহ করবে । সেটি চারি্রিক পবিত্রতার যুগ ছিল। বয়স্কা নারী ও যুবতী-তরুণী মেয়েরাও যুদ্ধের ময়দানে চলে আসত । তারা আহত মুজাহিদদের তুলে আনত ও পানি পান করাত | কোনো-কোনো মেয়ে রাতভর এক- একজন আহত মুজাহিদের কাছে বসে তাদের শুশ্রুষা করত । তা ছাড়া হাদীদ- শারিনা সম্পর্কে সবাই জানত এরা দুজন কোথা থেকে এসেছেন এবং কীভাবে এসেছেন । হাদীদ উত্তর দিলেন, আমি একটা কাজে যাচ্ছি; তুমি ফিরে যাও । কিন্তু শারিনা হাদীদের পথ আগলে রাখল । মেয়েটা অনুনয়-বিনয় শুরু করে দিল । অশ্রুগলা কণ্ঠে বলল, আজ কতটা দিন হলো, তোমার কোনো দেখা পাচ্ছি না! এখানে এসে পৌছানোর পর আজ অবধি তুমি একটাবারের জন্য আমার কোনো খোঁজ নিলে না, দেখতে গেলে না! এই বিরহ্যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না! শারিনার কণ্ঠ থেকে ভালবাসার মদিরতা ঝরে পড়ল । হাদীদ শারিনাকে বোঝালেন, আজকাল আমি সকাল-সীঝ সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি । ফলে এতটুকুও ফোরসত পাই না যে, গিয়ে তোমার খোঁজ জানব । কিন্ত এই উত্তরে শারিনার মন প্রবোদ মানল না । মেয়েটা কোনো সাম্ত্বনা পেল না। তার ব্যাকুলতার আরও একটা কারণ হলো, মেয়েটা রাজপ্রাসাদে জন্ম নিয়েছে, রাজপরিবারে লালিতা-পালিতা ও বড় হয়েছে। আর এখানকার পরিবেশ তার একেবারে বিপরীত । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।