Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১৭ এই জায়গাটার অবস্থান ছিল সে-সময়কার বিখ্যাত নগরী হেমৃসের সন্নিকটে ৷ কাবায়েলিদের যে-বাহিনীটা আসছিল, তাদেরও হেরাক্ল উক্ত স্থানে পাঠিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এই পুরো বাহিনীর কমান্ডার সম্রাট হেরাক্ল-এরই পুত্র কুস্তস্তিন ৷ ইতিহাসে আছে, কুস্তস্তিন এমন উত্তেজিত জোশ ও জযবার সঙ্গে এসেছিল যে, পিতার পরাজয়ের প্রতিশোধ নিয়েই তবে ক্ষান্ত হবে এবং পরাজয়কে বিজয়ে পরিণত করে দেবে । মিসর থেকে আসা হেরাক্ল বাহিনী ও কাবায়েলি লশকর এমন ধারায় ও এমন বিন্যাসে হেমসের চারদিকে একত্র হয়ে গেল যে, হেমৃসের মতো বৃহৎ ও গুরুত্বপূর্ণ নগরী তাদের অবরোধে এসে পড়ল । কিন্তু কাছাকাছি নয়- এই অবরোধ এতটা দূরে ছিল যে, মুসলমানরা জানতেই পারল না, শক্রবাহিনী তাদের নগরী অবরোধ করে ফেলেছে । অঞ্চলটা পাহাড়ি ছিল এবং কিছু বনবাদাড়ও ছিল, যেগুলোকে রোমানরা এভাবে কাজে লাগল যে, তাতে তারা নিজেদের লুকিয়ে রাখল । কাবায়েলিদের আরও কিছু সৈন্য আসবার কথা আছে । তাই তারা এখনও অবরোধ সংকীর্ণ করছে না। মুসলিম বাহিনীর সিপাহসালার হযরত আবু উবায়দা (রা.) হেমূসেই ছিলেন এবং এটিই মুজাহিদদের হেডকোয়ার্টার ছিল। অন্যান্য সালারগণ অপরাপর নগরীতে প্রশাসন গোছানোর কাজে ব্যস্ত ছিলেন। আবু ওবায়দা (রা.) নগরীর বাইরে গোয়েন্দা পাঠানোর প্রয়োজন বোধ করেননি । কারণ, রোমানদের পক্ষ থেকে আক্রমণের শঙ্কা দূর হয়ে গিয়েছিল । তিনি হেরাক্ল সম্পর্কে জেনেছেন, তিনি বাজিস্তিয়ায় আছেন এবং সেখান থেকেও বেরিয়ে যাবেন। একদিন আবু উবায়দা জানতে পারলেন, রোমানরা পুনরায় সংগঠিত হয়ে হেমূসের কাছাকাছি চলে আসছে কিংবা আসবার ইচ্ছা পোষণ করছে। কিন্তু এটি কোনো সমর্থিত সংবাদ ছিল না; বরং উড়োভাবে কানে এসেছিল । আবু উবায়দা (রা.) হাদীদকে তলৰ করলেন । আমরা আগেই জেনেছি, হাদীদ গুপ্তচরবৃত্তি ও গেরিলা লড়াইয়ে বিশেষ দক্ষতা ও সাহসিকতার অধিকারী যুবক । হাদীদ ইবনে মুবন খাযরাজ সংবাদ পাওয়ামাত্র সিপাহসালারের সম্মুখে এসে হাজির হলেন । সিপাহসালার আবু উবায়দা (রা.) তাকে বললেন, তুমি শহরের বাইরে দূর- দূরাস্ত পর্যস্ত গিয়ে দেখো, রোমান বাহিনী কোথাও আছে কি-না । আমার কানে একটা সংবাদ এসেছে, ওরা নাকি আসছে । সিপাহসালারের এই আদেশ নিয়ে হাদীদ ওখান থেকে বিদায় হয়ে গেলেন এবং একজন সাধারণ কাবায়েলি কৃষকের বেশ ধারণ করে ঘোড়ায় চড়ে মিশনে বেরিয়ে পড়লেন । ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।