অনিগ্শৈষ আলো $ ১১৬ “শাহেনশাহে রোম!'- প্রবীণ নেতা বলল- “আপনি আমার বয়স দেখুন | ইতিহাসের কত উহ্থান-পতন, কত চড়াই-উতরাই, কত ভাঙা-গড়া আমি দেখেছি । আপনার চেহারায় আমি হতাশা ও উৎকণ্ঠা দেখতে পাচ্ছি। আপনি নিজেকে পরাজিত ভাববেন না। আজ পরাজয় বরণ করেছেন, তো কাল জয়ও লাভ করতে পারেন । মিসর থেকে অতিরিক্ত সৈন্য তলব করুন । আমরাও সৈন্য দিচ্ছি । আর একটা কথা সম্ভবত আপনার জানা নেই যে, এই আরব মুসলমানরা সমুদ্রের দিক থেকে আসা যেকোনো বিষয়কে ভয় করে । আমরা তাদের মাঝে গুজব ছড়িয়ে দেব, সমুদ্র থেকে ফৌজ আসছে ।' এই বৃদ্ধ কাবায়েলি নেতা ঠিকই বলছিল । দু-তিনজন নির্ভরযোগ্য এতিহাসিকও লিখেছেন, সে-সময় অবধি মুসলমানরা সমুদ্রে অবতরণ করেনি । তাদের কোনো নৌবহর ছিল না। নৌযুদ্ধের কোনো অভিজ্ঞতাও তাদের ছিল না। তারা মরুবাসী মানুষ ছিলেন । কিন্তু পরে তারা নৌযুদ্ধে এত সুনাম অর্জন করেছিলেন যে, মুসলমানদের নৌশক্তি একটি প্রবাদে পরিণত হয়ে গিয়েছিল | কাবায়েলিদের প্রস্তাব শুনে হেরাক্ল সর্বপ্রথম যে-কথাটা বললেন, তা হলো, মিসর থেকে ফৌজ আসছে । তোমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি নিয়ে এসে পড়ো । এরা বিদায় নিয়ে ফিরে যাওয়ার সময় হেরাক্ল নিজে বা রাজপরিবারের কোনো একজন সদস্য কিংবা কোনো এক উপদেষ্টা পরামর্শ দিয়েছিল, এমন রূপসী মেয়েগুলোকে সফরে না পাঠিয়ে রাজমহলে রেখে দেওয়া হোক । এখানে এরা নিরাপদ থাকবে । চা মুসলিম বাহিনীর সব কজন সালার বিজিত শহর ও অঞ্চলগুলোর প্রশাসনিক কাজে ব্যস্ত । বিজয়ের পর এমন কিছু সমস্যা-বিশৃঙ্খলাও দেখা দেয় যে, সেগুলোর প্রতি যথাসময়ে নজর দেওয়া জরুরি হয়ে পড়ে । এখনও এই শঙ্কা বিদ্যমান আছে যে, কোথাও বিদ্রোহ হয়ে যেতে পারে । রোমান সৈন্যরা কোথাও-কোথাও আত্মগোপন করে আছে । এদিককার কাজে ব্যস্ত থাকার কারণে সালারগণ এখনও জানতে পারেননি, হেরাক্ল পুনরায় বাহিনী সুসংহত করছেন, মিসরের বন্দর নগরী ইস্কান্দারিয়া থেকে অতিরিক্ত সৈন্য আসছে এবং অমুসলিম গোত্রগুলো একটা ফৌজের আদলে সংগঠিত হয়ে হেরাক্ল-এর কাছে বাজিস্তিয়া পৌছাচ্ছে । হেরাক্ল পুনরায় মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা হয়ে উঠেছেন । কিছু দিন পর মিসর থেকে রওনা-হওয়া-ফৌজ নৌযানে করে কূলে এসে ভিড়ল । হেরাক্ল ওখানে লোক পাঠিয়ে রেখেছিলেন । তারা বাহিনীটাকে সেই জায়গাটায় নিয়ে গেল, যেখানে নিতে হেরাক্ল তাদের বলে দিয়েছিলেন । দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।