Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১৫ পারস্যের বাহিনী মুসলমানদের সামনে-সামনে পালিয়ে বেড়াচ্ছিল আর এদিকে আমার ফৌজ বিক্ষিপ্ত হয়ে পেছনে সরে যেতে বাধ্য হচ্ছিল?" এ-ঘটনা বর্ণনা করে আমার একথা বোঝানো উদ্দেশ্য যে, হেরাক্ল-এর ক্ষমতার প্রদীপ শেষবারের মতো কীভাবে জ্বলে উঠেছিল এবং যখন নিভে গেল, তখন তিনি মিসর পর্যস্ত কেন ও কীভাবে গিয়ে পৌছলেন । প্রবীণ কাবায়েলি নেতা হেরাকলকে জানাল, মুসলমানরা যখন ইরানিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করল এবং এদিকে শামেরও উপর আক্রমণ চালাল, তখন এই দুটি যুদ্ধে আমাদেরকে অনেক ক্ষয়-ক্ষতির শিকার হতে হয়েছে। আমাদের ফসলাদি ধবংস হয়ে গেছে যে, সৈন্যদের উট-ঘোড়া-যাড় ইত্যাদি পশুরা সেগুলো খেয়ে সাবাড় করে দিয়েছে । বৃদ্ধ নেতা আরও জানাল, খোদ আমাদের নিজস্ব বাহিনীর সৈন্যরা আমাদের মেয়েদের হয় তুলে নিয়ে গেছে, নতুবা তাদের সম্রম বিনষ্ট করে ফেলে রেখে গেছে। “মুসলমানরা কি তোমাদের মেয়েদের সঙ্গে এমন আচরণ করেনি?' হেরাক্ল জিজ্ঞেস করলেন । “না'_ কাবায়েলি নেতা উত্তর দিল- “মুসলমানরা যখন কোনো বসতিতে কিংবা নগরীতে প্রবেশ করে, তখন না তারা মানুষের ঘর-বাড়ি লুষ্ঠন করে, না নারীর গায়ে হাত তোলে । কিছু-কিছু মেয়েকে তারা দাসি বানিয়ে নিয়ে যায় বটে; কিন্তু তারা বিবাহ ছাড়া কোনো নারীর সঙ্গে যৌনাচারে লিপ্ত হয় না। কিন্তু শাহেনশাহে রোম! একজন মুসলমানও যদি আমাদের একটা মেয়েকেও নিয়ে যায় আর তাকে তাদের নিয়ম অনুযায়ী বিবাহ করে নেয়, তবুও আমরা একে আমাদের অপমান মনে করি । সেজন্যই এই মেয়েগুলোকে আমরা আপনার সমীপে নিয়ে এসেছি যে, এই ফুলগুলো যেন মুসলমানদের হাতে না যায় এবং আমাদের নিজেদের সৈন্যরাও যেন এদেরকে নিজস্ব সম্পদ মনে না করে ।' প্রবীণ কাবায়েলি নেতা হেরাক্লকে জানাল, আমি অগ্নিপুজক ৷ আমি এই খ্রিস্টান নেতাদের সঙ্গে এসেছি । ধর্ম যার যেটিই হোক, সম্মান সবারই সমান থাকে । এই কাবায়েলি নেতা আসল যে-কথাটা হেরাকলকে অবহিত করল, তা হলো, সুসলমানরা আমাদের বড়-বড় অনেকগুলো জনবসতি ধ্বংস করে দিয়েছে । তার কারণ ছিল, আমরা তাদের বিরুদ্ধে আপনার সৈন্যদের সাহায্য করেছিলাম এবং মুসলমানদের ধোকা দিয়েছিলাম । কাবায়েলি নেতারা এখন সম্াট হেরাক্লকে বলতে এসেছে, মুসলমানরা শাম রাজ্যটাও দখল করে নিয়েছে । এখন তো তারা আরও অনেক জনবসতি ধ্বংস করে দেবে । সেজন্য তারা হেরাক্লকে তাদের গোত্রগুলো থেকে বিপুলসংখ্যক সৈন্য দিতে চাচ্ছে । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।