অনিঃশেষ আলো $ ১১৪ তখনই মিসরে দূত পাঠালেন যে, যত তাড়াতাড়ি সম্ভব কমপক্ষে চল্লিশ হাজার সৈন্য পাঠিয়ে দাও। এদিকে তার কাছে আরও একটি সাহায্য এসে পৌছল, ঘা কিনা তার একেবারেই অপ্রত্যাশিত ছিল । এই সাহায্য তার মনোবল আগের মতো শক্ত করে দিল। একদিন তাকে সংবাদ জানানো হলো, ইরাক ও শামের বিভিন্ন গোত্রের পটিশজন নেতা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন । এরা সবাই কতগুলো যুদ্ধবাজ গোত্র ছিল। তাদের সঙ্গে নিষ্পাপ চেহারার অতিশয় রূপসী বিশ-পঁচিশটা যুবতী মেয়ে ছিল, যারা কিনা উক্ত নেতাদেরই বংশের সন্তান । হেরাক্ল তাদের ভেতরে ডেকে পাঠালেন । নেতাদের সঙ্গে শাদা দাড়িওয়ালা একজন প্রবীণ লোক ছিল । আকারে, গঠনে ও পোশাকে লোকটাকে বিজ্ঞ ও ধর্মনেতা বলে মনে হচ্ছিল । ইরাক, শাম ও আরও কিছু অঞ্চলে- যেগুলো যুদ্ধের আওতায় এসে পড়েছিল- অনেকগুলো গোত্র বাস করত । বনু তামার, বনু গাস্সান, বনু তাগলিব, বনু ইয়াদ, বনু মুযাম ও বনু উদ্ওয়ান ছিল সেই গোত্রগুলোর মধ্যে বৃহৎ ও উল্লেখযোগ্য । সেগুলো ছাড়া আরও অনেকগুলো গোত্র ছিল। এসব অঞ্চলের বসতি গোত্রের আদলে বস্টিত ছিল । হেরাক্ল-এর কাছে এই যে-গোত্রনেতারা এল, এরা সবাই অমুসলিম । কতিপয় পারস্য, তথা ইরাক ও ইরানের অগ্নিপুজারি । বাকিরা বরস্টান। 'তোমরা কি এই মেয়েগুলোকে আমার জন্য উপহার এনেছ?'- হেরাক্ল তাচ্ছিল্যের সুরে জিজ্ঞেস করলেন- “তোমরা কি আমাকে বিজয়ী মনে করে এসেছ? এ-সময় তো আমার প্রয়োজন অন্যকিছু । এই রূপবতী মেয়েগুলোকে আমার চাই না। এই মুহূর্তে আমার কতগুলো তাগড়া যুবক পুরুষ দরকার, যারা আমার বাহুতে শক্তি জোগাবে আর আমি আরবের ওই বদ্ুদের এখান থেকে ঠেলে সেখানে পৌছিয়ে দেব, যেখান থেকে এরা এসেছে।' “আমরা আপনার বাহু শক্ত করতেই এসেছি'- এক প্রবীণ নেতা বলল- “এই মেয়েগুলোকে আমরা উপহার হিসেবে আনিনি । এরা আমাদের নিজেদের কন্যা । আপনার কাছে এদের আমরা শুধু এটা দেখাতে এনেছি যে, এরা আমাদের সম্ভ্রম, যা কিনা যুদ্ধ-বিগ্রহের মাঝে অনিরাপদ হয়ে পড়েছে । আমরা এই নিষ্পাপ মেয়েগুলোর এবং এদের মতো হাজার-হাজার নারীর ইজ্জত রক্ষার ব্যাপারে আপনার সঙ্গে আলাপ করতে এসেছি । আপনি আমাদের সাহায্য করুন- আমরা আপনাকে সাহায্য করব । আপনার যে-যুবক পুরুষদের আবশ্যক, তেমন লোক আমরা আপনাকে হাজারে-হাজারে দান করব ।' “আমাকে সাহায্য করার চিস্তা তোমাদের মাথায় এখন এল কেন?'- হেরাক্ল অভিযোগের স্বরে জিজ্ঞেস করলেন- “এই চিন্তাটা তখন কেন এল না, যখন দড$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।