Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১৩ “তা হলে তুমি চলে যাও ।' আবু উবায়দা (রা.) বললেন। রোমান দৃত ক্ষুব্ধ মনে ফিরে গেল । আবু উবায়দা (রা.) তখনই আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.)-এর নামে পত্র পাঠালেন। তাতে তিনি এসব ঘটনার বিস্তারিত বিবরণ লিখে জানালেন । দৃরত্ত অনেক বেশি ছিল । কয়েকজন দ্রতগামী দূতের ব্যবস্থা করা হলো । তারা চার-পাঁচ দিন পর আমীরুল মুমিনীনের উত্তরপত্র নিয়ে ফিরে এলেন। আমীরুল মুমিনীন লিখেছেন, তোমরা আল্লাহর পথে দৃঢপদ থাকো | তিনি তোমাদের সাহায্য করবেন । কক ক হেরাক্ল- প্রজাসাধারণ ও সেনাপতিরা যাকে পৃথিবীর সবচেয়ে বড় রাজা মনে করত, যার বাহিনীর সেনাসংখ্যা আকাশের তারকা ও পৃথিবীর অণুর সমান ছিল- এমন এক অবস্থায় বাজিস্তিয়া এসে পৌছলেন যে, তারকা-অণুর সমান বাহিনীটা একজন-একজন সৈনিকে বিভক্ত হয়ে ছড়িয়ে গিয়েছিল । অর্ধেক সৈন্য প্রাণ হারিয়ে হাড়ের কংকালে পরিণত হয়ে গিয়েছিল । শাম রাজ্যের উপর মুসলমানদের কজা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল । আকাশের তারকাগুলো কক্ষচ্যুৎ হয়ে-হয়ে মাটির অণুর সঙ্গে মিশে মাটি হয়ে গিয়েছিল । ওদিকে কাদেসিয়ার যুদ্ধের পর ইরানসম্রাট অত্যন্ত শোচনীয় পরাজয় বরণ করে পলায়ন করেছিলেন এবং আপন রাজধানী মাদায়েনকে বিপুল ধনভাণ্ডারসহ মুসলমানদের জন্য রেখে কোথাও আত্মগোপন করে ছিলেন । এদিকে ইরান ও ইরাক মুসলমানদের ঝুঁড়িতে এসে পড়েছে, ওদিকে শাম রাজ্য মুসলমানদের পায়ের উপর এসে লুটিয়ে পড়েছে। মোটের উপর পরিস্থিতিটা এমনই ছিল যে, তাতে হেরাক্ল-এর মন ভেঙে যাচ্ছিল । কিন্তু মানুষটা তো ছিলেন সাহসী | তিনি ধীরে-সুস্থে পরিস্থিতি ও নিজের সামরিক শক্তির পরিসংখান নিলেন । এবার আন্তে-আস্তে তার সাহস ফিরে আসতে শুরু করল । তার উপদেষ্টারাও বলল, আপনার অর্ধেক ফৌজ প্রাণ হারানোর ফলে এবং হয়েছে বলে মনে করা হচ্ছে, ক্ষতিটা কিন্ত অত নয় । মিসর তখনও তার হাতে ছিল । সেখানে বিপুলসংখ্যক সৈন্য ছিল । উপদেষ্টারা তাকে পরামর্শ দিল, আপনি মিসর থেকে সৈন্য তলব করুন । তারপর প্রস্ততি নিয়ে মুসলমানদের উপর জবাবি আক্রমণ চালান । হেরাক্ল-এর সে-সময়কার মানসিক অবস্থা সম্পর্কে এতিহাসিকগণ লিখেছেন, বাজিস্তিয়া পৌছে যখন তিনি এই নিরাপদ আশ্রয়টি পেয়ে গেলেন এবং খানিক স্বস্তি লাভ করলেন, তখন উপদেষ্টাদের এই পরামর্শ তার খুবই ভালো লাগল । তিনি অনিঃশেষ আলো-১ /৮ দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।